| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বগুড়ায় জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

  • প্রকাশের সময় : 13-02-2026 | 09:29 PM
বগুড়ায় জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না
ad728

নিজস্ব প্রতিনিধি:  বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে হেভিওয়েট প্রার্থী হওয়া সত্ত্বেও ভরাডুবির শিকার হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনে ‘কেটলি’ প্রতীকে তিনি মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন। প্রয়োজনীয় নূন্যতম ভোট না পাওয়ায় বিধি অনুযায়ী তাঁর নির্বাচনি জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মীর শাহে আলম।

 

নির্বাচন কমিশনের তথ্যমতে, বগুড়া-২ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। নিয়ম অনুযায়ী, জামানত রক্ষায় একজন প্রার্থীকে মোট ভোটের অন্তত ১২.৫ শতাংশ (অর্থাৎ ৩০ হাজার ৪৭৬ ভোট) পেতে হয়। কিন্তু মান্না পেয়েছেন মোট ভোটের মাত্র ১.৪ শতাংশ।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি আসনটি ছেড়ে না দিয়ে নিজেদের প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়ায় মান্না ভোটের মাঠে একাকী হয়ে পড়েন। ফলাফল অনুযায়ী, বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩,৫৪৮ ভোট। ভোটের লড়াইয়ে বড় দলগুলোর মেরুকরণের ভিড়ে নাগরিক ঐক্যের প্রতীক সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

কাওছার মিয়া দিপু/রাজধানী

 

 




যেখানে মায়ের পথচলা থেমেছে, চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে

যেখানে মায়ের পথচলা থেমেছে, চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে

ad300