| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বদলগাছীতে রাস্তার পাশে যুবকের লাশ উদ্ধার, কারণ অস্পষ্ট

নওগাঁর বদলগাছী উপজেলায় রাস্তার ওপর থেকে জুয়েল হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • প্রকাশের সময় : 02-10-2026 | 02:06 PM
বদলগাছীতে রাস্তার পাশে যুবকের লাশ উদ্ধার, কারণ অস্পষ্ট
ad728

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত অনুমান ৯:৩০ ঘটিকার সময় উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি কাঁচা রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।

​মৃত জুয়েল হোসেন আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ১ অক্টোবর রাতে একই গ্রামের বাসিন্দা সাদেক আলী (৬৫) ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর একজনকে পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান জুয়েল হোসেন মৃত অবস্থায় পড়ে আছেন।

​পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে বদলগাছী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

​বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




সর্বশেষ সংবাদ
শাহজালালের আগুনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ইএবি

শাহজালালের আগুনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ইএবি

ad300