| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বরিশালে অস্ত্র, মাদক ও ২০ লক্ষাধিক টাকাসহ নারী আটক

  • প্রকাশের সময় : 09-11-2025 | 03:30 AM
বরিশালে অস্ত্র, মাদক ও ২০ লক্ষাধিক টাকাসহ নারী আটক
ad728


বরিশালে অস্ত্র, মাদক ও ২০ লক্ষাধিক টাকাসহ নারী আটক
আটক শিল্পী বেগমের স্বামী সুমনের বিরুদ্ধে থানায় মাদক আইনের ২০টি মামলা রয়েছে।
বরিশালে অস্ত্র, মাদক ও ২০ লক্ষাধিক টাকাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরী থেকে ২০ লক্ষাধিক টাকা, বিভিন্ন মাদক ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গতশুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানার একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানান থানার ওসি ইসমাইল হোসেন।

আটক শিল্পী বেগম (৩৮) নগরীর ৫ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ‘তালিকাভুক্ত মাদক বিক্রেতা’ সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী।

তার কাছ থেকে ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও আড়াইশত মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে।

ওই নারীও তালিকাভুক্ত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি ইসমাইল হোসেন।

ওসি বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মোহাম্মদপুর এলাকায় সুমন হাওলাদারের টিনশেড ঘরে অভিযান করে। কিন্তু অভিযান টের পেয়ে সুমন কৌশলে পালিয়ে যায়। কিন্তু আটক করা হয় তার স্ত্রী শিল্পীকে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে মাদক বিক্রির টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

ওসি বলেন, পালিয়ে যাওয়া সুমনের বিরুদ্ধে থানায় মাদক আইনের ২০টি মামলা রয়েছে। এ অভিযানের ঘটনায় আরো পৃথক দুইটি মামলা করা হয়েছে।