| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বোয়ালমারীতে নির্বাচনী সহিংসতা: ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • প্রকাশের সময় : 14-02-2026 | 05:43 PM
বোয়ালমারীতে নির্বাচনী সহিংসতা: ভাঙচুর ও অগ্নিসংযোগ
ad728
ফরিদপুরের বোয়ালমারীতে নির্বাচন-পরবর্তী জেরে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারসহ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারীর পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বর ও পার্শ্ববর্তী সালথা উপজেলার খারদিয়া ইউনিয়নের মুশফিক বিল্লাহ জিহাদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে পরমেশ্বরদী ইউনিয়নে বিএনপির পক্ষে কাজ করা মান্নান মাতুব্বরের প্রভাব পুনরুদ্ধারের চেষ্টাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর (ফুটবল প্রতীক) অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার সকাল ১০টার দিকে জিহাদের শত শত অনুসারী ময়েনদিয়া গ্রামে অতর্কিত হামলা চালায় এবং বসতবাড়িতে লুটপাট ও আগুন ধরিয়ে দেয়।

হামলা ঠেকাতে গিয়ে মান্নান মাতুব্বরের প্রায় ৩০-৩২ জন সমর্থক আহত হন, যাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, আধিপত্য বিস্তারের জেরে এই সংঘর্ষ ঘটেছে। বর্তমানে এলাকায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং দোষীদের গ্রেফতারে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাটিতে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।




অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, জানাল নির্ব

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, জানাল নির্ব

ad300