| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভালুকায় দিপুকে পিটিয়ে হত্যা: বিক্ষোভ: দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি

য়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়ারস (বিডি) লিমিটেড কারখানায় গার্মেন্ট শ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে কারখানার ফটকে বিক্ষোভ করেছে গার্মেন্ট শ্রমিক সংগঠনসমূহ।

  • প্রকাশের সময় : 21-12-2025 | 06:51 PM
ভালুকায় দিপুকে পিটিয়ে হত্যা: বিক্ষোভ: দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ
ad728


নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়ারস (বিডি) লিমিটেড কারখানায় গার্মেন্ট শ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে কারখানার ফটকে বিক্ষোভ করেছে গার্মেন্ট শ্রমিক সংগঠনসমূহ। 

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কারখানার সামনে সমাবেশ থেকে দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত এবং দিপু দাসের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেবার দাবি জানানো হয়।

শ্রমিক নেতা মোশরেফা মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জলি তালুকদার, শবনম হাফিজ, সত্যজিৎ বিশ্বাস, তসলিমা আক্তার বিউটি প্রমুখ। 

সমাবেশে সংহতি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত ও সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ডা.হারন-অর-রশিদ প্রমুখ।

সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ভালুকার হত্যাকাণ্ডটি শুধুই নিছক কোনো নৃশংস ঘটনা নয়। সমাজ থেকে মনুষ্যত্ববোধ ও যুক্তিবোধ উধাও হয়ে যাওয়ার নজির। হত্যাকাণ্ডে অংশ নেওয়া বা দাঁড়িয়ে প্রত্যক্ষ করা শতশত মানুষ যে পৈশাচিক অপরাধে শামিল হয়েছে, সেটা এক ভয়াবহ সামাজিক মনোবৈকল্যকে নির্দেশ করে। 

এই হত্যাকাণ্ডের দায় মালিকপক্ষ ও সরকারকে নিতে হবে। বিক্ষোভকারীরা অবিলম্বে ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে  শুনে উগ্র ধর্মান্ধদের খুঁজে বের করে  দ্রুত শাস্তির দাবি জানান।