| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: ৩২ বছর ধরে পঙ্গু স্বামীর পাশে স্ত্রী

  • প্রকাশের সময় : 15-02-2026 | 12:25 PM
ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: ৩২ বছর ধরে পঙ্গু স্বামীর পাশে স্ত্রী
ad728
ভালোবাসা শুধু কথায় নয়, কর্মে প্রকাশ পায়—এ কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন জয়নব বিবি। টানা ৩২ বছর ধরে পঙ্গু স্বামীর সেবা করে তিনি গড়েছেন ত্যাগ ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। 

বলছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের জমির উদ্দিন ও জয়নব বিবি দম্পতির কথা। বিয়ের ১৫ বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করেন জমির উদ্দিন। সেই থেকে অসুস্থ স্বামীকে সাথে নিয়েই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন জয়নব বিবি।

পঙ্গু স্বামীকে গোসল ও খাওয়ানোর মধ্য দিয়ে দিনের শুরু হয় জয়নব বিবির। চিকিৎসা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রতিটি দৈনন্দিন কাজে পাশে থেকেছেন তিনি। অর্থনৈতিক সংকট, সামাজিক চাপ কিংবা শারীরিক কষ্ট কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি।

তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকলেও ভালোবাসা ও পারস্পরিক মমতায় ভরপুর এই দম্পতির জীবন। মানবিক মূল্যবোধ ও দাম্পত্য ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে এলাকায় আলোচনায় রয়েছেন জয়নব বিবি।

স্থানীয়রা জানান, এমন স্ত্রী সত্যিই বিরল। জয়নব বিবি শুধু একজন স্ত্রী নন, তিনি একজন আদর্শ সেবিকা। নিজের কষ্টের কথা না ভেবে স্বামীর মুখে হাসি ফোটাতেই যেন তার জীবনের সব প্রচেষ্টা।

জয়নব বিবি জানান, ইসলাম ধর্মে স্বামীর সেবা করা উত্তম কাজ। তাই ভালোবেসে আমার স্বামীর সেবা করে যাচ্ছি। তা মৃত্যুর আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

স্বামী জমির উদ্দিন  জানান, আমি পঙ্গু ও অন্ধ  হলেও আমার স্ত্রী আমাকে ছেড়ে যাননি । ৩২ বছর ধরে তিনি আমার সেবা করে যাচ্ছেন। এমন স্ত্রী পেয়ে আমি ধন্য। তার জন্য আমি দোয়া করি। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের এই ভালোবাসা অটুট থাকে। 

আর্থিক স্বচ্ছলতা না থাকলেও ভালোবাসা ও পারস্পরিক মমতায় ভরপুর এই দম্পতির জীবন এখন এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মানবিক মূল্যবোধ, ত্যাগ ও দাম্পত্য ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে মানুষের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন জয়নব বিবি। ভালোবাসা, ত্যাগ আর দায়িত্ববোধের এই গল্প আমাদের সমাজে মানবিকতার এক শক্তিশালী বার্তা ছড়িয়ে দিচ্ছে।

ফুলবাড়ী প্রতিনিধি আলমগীর হোসেন আসিফ



সর্বশেষ সংবাদ
দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

ad300