| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মাদারীপুরে জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশের সময় : 03-01-2026 | 04:27 PM
মাদারীপুরে জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ad728
মাদারীপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে ‘জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগার’-এর উদ্যোগে ২০২৫ সালের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৩ জানুয়ারি) সদর উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির ২৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মাদারীপুরের অন্যতম সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগার’-এর আয়োজনে আজ শনিবার সম্পন্ন হয়েছে বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষা। মূলত শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই পরীক্ষায় মোট ২৩৭ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনা ছিল অত্যন্ত মানসম্মত। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার মাধ্যমে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পাঠাগার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শন শেষে তারা মাদারীপুরের তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের এই ধারাবাহিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। 

পাঠাগার কর্তৃপক্ষ মনে করেন, শৈশব থেকেই এমন ইতিবাচক প্রতিযোগিতার সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবে।

ইসমাইল খান হৃদয়/রাজধানী





নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ad300