| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মানিকগঞ্জে ফের স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

মানিকগঞ্জের শিবালয়ে ফের একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাজেস খান (৪৫) দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাজেস খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

  • প্রকাশের সময় : 14-11-2025 | 08:25 PM
মানিকগঞ্জে ফের স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ
ad728
মানিকগঞ্জের শিবালয়ে ফের একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাজেস খান (৪৫) দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ তাজেস খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনকারী বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাসে ঘুমিয়ে থাকা চালক তাজেস খান আগুনে দগ্ধ হন। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, ‘আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এর আগে গত ১০ নভেম্বর শিবালয়ের উথলী এলাকায় মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে পার্কিং করে রাখা আরেকটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুই সপ্তাহের ব্যবধানে পরপর দুটি অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।