| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত

  • প্রকাশের সময় : 27-01-2026 | 05:10 PM
মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত
ad728
মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্তে নাফ নদীতে মাছ ধরার সময় কিশোর দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। আরাকান আর্মির ছোঁড়া গুলিতে তারা আহত হয়েছে বলে দাবি জেলেদের।

মঙ্গলবার ( ২৭ জানুয়ারী) সকাল আটার দিকে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র।

আহতরা হলো, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)। আহতরা এখন উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

হোয়াইক্যং ঝিমংখালী এলাকার জেলেদের দাবি, দুপুরের দিকে নাফ নদীতে নৌকায় করে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে ১০ থেকে ১৫টি গুলি ছোড়ে। এতে সোহেল ও ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হয়।

ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে কুতুপালংয়ের এম এস এফ হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

এসআই খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার পেয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখার কথাও জানিয়েছেন।



৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বর

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বর

ad300