| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যৌন নিপীড়নের অভিযোগে বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

  • প্রকাশের সময় : 05-11-2025 | 11:14 PM
যৌন নিপীড়নের অভিযোগে বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন
ad728

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক কিশোরীকে (১৬) যৌন নিপীড়নের অভিযোগে এক বীর মুক্তিযোদ্ধাকে (৭৬) গাছে বেঁধে জুতার মালা পরিয়ে নির্যাতনের পর পুলিশে দেওয়া হয়েছে। পরে ভুক্তভোগী কিশোরীর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠায় পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার একটি গ্রামে ওই ঘটনা ঘটে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত মুক্তিযোদ্ধা প্রতিবেশী। মেয়েটি এবার একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত মুক্তিযোদ্ধা ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়ন করেন। এ সময় মেয়েটি চিৎকার শুরু করে। তখন বাড়িতে এক ভিক্ষুক এসে ঘটনা দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন গিয়ে ওই মুক্তিযোদ্ধাকে আটক করে পুলিশকে খবর দেন। আগেও তিনি হাসি-তামাশার অজুহাতে ওই কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধের দুই হাত পেছন দিকে নিয়ে গাছের সঙ্গে বাঁধা। কয়েকজন ব্যক্তি তাঁকে ঘিরে আছেন। একজন একটি জুতার মালা পরিয়ে দেন বৃদ্ধের গলায়। এ সময় বৃদ্ধকে নিশ্চুপ দেখা যায়।

এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে গতকাল রাতে থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, কিশোরীকে যৌন নিপীড়নের মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।



রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

ad300