| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে নেত্রকোনায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোনায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

  • প্রকাশের সময় : 17-09-2025 | 11:05 PM
শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে নেত্রকোনায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ad728
‎‎আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোনায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। এতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা, সার্বিক নিরাপত্তা ও পূজামণ্ডপের ব্যবস্থাপনা নিয়ে নানা প্রস্তাবনা তুলে ধরেন।

‎এসময় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব বা উস্কানিমূলক প্রচারণা চালাতে না পারে, সেজন্য সার্বক্ষণিক অনলাইন মনিটরিং করা হবে।

‎তিনি আরও জানান, মোতায়েনকৃত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও ডিএসবি সদস্যরাও মাঠে কাজ করবেন। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করে বলেন, আপনারা যত বেশি তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন, ততই নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

রাজধানী/‎হৃদয় রায় সজীব/এসএইচ





রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস

রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস

ad300