| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সাতক্ষীরায় ২১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২১ কোটি ৩৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

  • প্রকাশের সময় : 22-12-2025 | 12:27 AM
সাতক্ষীরায় ২১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
ad728

ইয়ারুল ইসলাম (সাতক্ষীরা প্রতিনিধি): সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২১ কোটি ৩৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তলুইগাছা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদর ও বাঁকাল চেকপোস্ট ঘিরে পরিচালিত এ অভিযানে ৪ কেজি ২৫০  গ্রাম মেথ আইস, ৪০ বোতল Wincerex সিরাপ, মদসহ বিপুল পরিমাণ ভারতীয় আগরবাতি, বিড়ি ও ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার টাকা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়ার বিভিন্ন স্থানে এসব পণ্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে পণ্য পাচার করা হচ্ছিল। এতে রাষ্ট্রের রাজস্ব ক্ষতি হওয়ার পাশাপাশি স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিপুল পরিমাণ মাদক জব্দ হওয়ায় যুবসমাজকে মাদকের কুফল থেকে রক্ষা পেতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে বিজিবি। উদ্ধারকৃত পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান।