| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সিদ্ধিরগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : 26-12-2025 | 01:18 AM
সিদ্ধিরগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২
ad728
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কয়েক কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে কারখানার দুজন কর্মচারীকে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় মৌচাক বাসস্ট্যাণ্ড সংলগ্ন পঁচা সাবান 
কারখানার সামনে এমদাদ হাজীর বাড়িতে গড়ে উঠা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মো. আলমাছ খানের ছেলে মিণ্টু খান (৩৫) ও একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. মুন্না ইসলাম মিকাইল (২১)। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মৌচাক এলাকায় এমদাদ হাজীর দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় মো. সাইফুল ইসলামের ছেলে মো. সবুজ মোতাহার নামে এক ব্যক্তি একটি ছাপা কারখানা গড়ে তুলে। কারখানাটিতে নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করা হচ্ছে। গোপন সূত্রে প্রাপ্ত  তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানা থেকে ৫০ ও ১০০ টাকা দামের নন জুডিশিয়াল এবং ৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত আনুমানিক কয়েক কোটি টাকা দামের রেভিনিউ নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির কাগজ জব্দ করা হয়। কারখানা মালিক ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। 



আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

ad300