| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সিরাজদিখানে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : 19-01-2026 | 04:45 PM
সিরাজদিখানে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
ad728
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘরে ঢুকে আমেনা বেগম (৩২) ও তার ৮ বছরের শিশুসন্তান মরিয়মকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে দক্ষিণ রাজানগর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী মিজান মিয়া পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা বেগম তার পরিবারসহ গত ৪ মাস ধরে নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং মা-মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল ১০টার মধ্যে যেকোনো সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের গলায় আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কাঠের খণ্ডও উদ্ধার করেছে পুলিশ। 

সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, নিহতের স্বামী মিজান পলাতক থাকায় তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘাতককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




শাহজালালের আগুনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ইএবি

শাহজালালের আগুনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ইএবি

ad300