| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

  • প্রকাশের সময় : 10-03-2026 | 02:49 PM
যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি
ad728
যুদ্ধের সমাপ্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) বলেছে, যুদ্ধের সমাপ্তি তেহরানই নির্ধারণ করবে ওয়াশিংটন নয়।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরা আজ মঙ্গলবার এমনটি জানায়। একই সঙ্গে তারা দাবি করে, অঞ্চলটির ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে এবং মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে। তার ওই বক্তব্যের পরই আইআরজিসির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হতে পারে।

আইআরজিসির এক মুখপাত্র বলেন, ইরানের ওপর হামলা চলতে থাকলে অঞ্চল থেকে “এক লিটার তেলও” রপ্তানি করতে দেওয়া হবে না।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে দেশটিকে “মৃত্যু, আগুন ও ক্রোধের” মুখোমুখি হতে হবে। এমনকি প্রয়োজন হলে আগের তুলনায় “২০ গুণ বেশি শক্তিশালী” হামলারও হুমকি দেন তিনি।

এদিকে আইআরজিসি দাবি করেছে, তাদের বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ১০টি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং কয়েকটি ব্যয়বহুল ড্রোন ভূপাতিত করেছে।

আইআরজিসি আরও অভিযোগ করেছে, ইরানের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে এমন দাবি করে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা তথ্য দিচ্ছেন এবং জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

একই সঙ্গে ইরান ক্ষেপণাস্ত্র হামলা কমিয়েছে এমন দাবিও নাকচ করেছে আইআরজিসি। তাদের দাবি, এখন আগের তুলনায় আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, যেগুলোর ওয়ারহেডের ওজন এক টনেরও বেশি।



রাজধানীতে হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ad300