| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

স্কুলবাসে আগুন, দগ্ধ চালক পারভেজ মারা গেছে

  • প্রকাশের সময় : 17-11-2025 | 01:15 PM
স্কুলবাসে আগুন, দগ্ধ চালক পারভেজ মারা গেছে
ad728
মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ চালক পারভেজ খান (৪৫) ৪ দিন পর মারা গেছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আজাদুর রহমান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ছিল এবং চালক পারভেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিবালয় থানার পুলিশ বাসের চালককে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

নিহত পারভেজের ছেলে সুমন খান বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর গত শনিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বাবা মারা যান।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এখন আমরা এই মামলার সঙ্গে হত্যা ধারা সংযুক্ত করে নেব। এরই মধ্যে আসামিদের ধরতে আমাদের চিরুনি অভিযান চলমান রয়েছে। আসা করছি অতি দ্রুত দোষীদের ধরতে সক্ষম হবো।

এদিকে স্কুলবাসে আগুনে দগ্ধ চালকের মৃত্যুর ঘটনায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজসহ নিহতের পরিবারে শোকের মাতম বইছে।



সর্বশেষ সংবাদ
শিক্ষা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিমুক্ত রাখতে হবে: প্রধা

শিক্ষা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিমুক্ত রাখতে হবে: প্রধা

ad300