| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইনজুরিতে ইয়ামাল, বার্সা-স্পেনে উত্তেজনা

  • প্রকাশের সময় : 11-11-2025 | 06:06 PM
ইনজুরিতে ইয়ামাল, বার্সা-স্পেনে উত্তেজনা
ad728
বার্সেলোনার তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামালকে ঘিরে স্পেন জাতীয় দলের সঙ্গে ক্লাবটির উত্তেজনা আবারও শুরু হয়েছে। নভেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে ১৮ বছর বয়সী এই খেলোয়াড় কুঁচকির চোটে পড়েছেন। বার্সেলোনার পক্ষ থেকে আগেভাগে বিষয়টি স্পেন জাতীয় দলের মেডিক্যাল বিভাগকে না জানানোয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বিস্ময় প্রকাশ করেছে। ইয়ামালকে ৭ থেকে ১০ দিনের বিশ্রামে থাকতে হবে, ফলে স্পেন স্কোয়াড থেকে তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

স্পেন জাতীয় দল ও বার্সেলোনার মধ্যে তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে নিয়ে টানাটানি থামছেই না। গত মাসে চোট থেকে ফেরা ইয়ামালকে বিশ্রামে রাখার অনুরোধ করেছিল বার্সা, কিন্তু স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে তাঁকে স্কোয়াডে রেখেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে, তখনই চোটের কারণে তিনি ছিটকে যান। এবারও বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচের আগে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

ইয়ামালকে নভেম্বর উইন্ডোতে জর্জিয়া এবং তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু গতকাল (সোমবার) ইয়ামাল বার্সেলোনায় তাঁর কুঁচকির চোটের জন্য 'রেডিওফ্রিকুয়েন্সি প্রসিডিওর' গ্রহণ করেছেন, যার বিষয়ে আরএফইএফকে আগে থেকে জানানো হয়নি। আরএফইএফ এক বিবৃতিতে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, জাতীয় দলের মেডিক্যাল বিভাগকে অন্ধকারে রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী প্রতিবেদনে জানা যায়, ইয়ামালকে ৭ থেকে ১০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

আরএফইএফ উদ্বেগ ও হতাশা প্রকাশ করলেও, খেলোয়াড়ের স্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দিয়ে বর্তমান স্কোয়াড থেকে ইয়ামালকে প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। এর আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয়ে স্পেন জাতীয় দলের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছিলেন। সবমিলিয়ে দুই দফায় চোট পাওয়ায় স্পেনের দুটি বিশ্বকাপ বাছাই এবং বার্সেলোনার পাঁচটি ম্যাচ মিস করেছেন ইয়ামাল। নতুন করে স্পেনের আসন্ন গুরুত্বপূর্ণ দুটি ম্যাচেও তিনি খেলতে পারবেন না।

উল্লেখ্য, এই দুটি ম্যাচে দুই পয়েন্ট পেলেই স্পেন ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে কোচ লা ফুয়েন্তের স্পেন বর্তমানে ‘ই’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে।