| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কোচ জাকিরের মৃত্যুতে সাকিবের শোক প্রকাশ

  • প্রকাশের সময় : 27-12-2025 | 04:14 PM
কোচ জাকিরের মৃত্যুতে সাকিবের শোক প্রকাশ
ad728
বিপিএল চলাকালে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সাকিব তাঁর ক্যারিয়ারের শুরুর দিনগুলো থেকে জাকির সঙ্গে কাটানো স্মৃতির কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিপিএলের উৎসবমুখর পরিবেশে ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জাকির মৃত্যু যেন এক নিস্তব্ধতা বয়ে এনেছে। ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে তাঁর এমন প্রয়াণে পুরো ক্রিকেট বিশ্ব স্তম্ভিত। এই অভিজ্ঞ কোচের মৃত্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান।

সাকিব তাঁর বার্তায় লেখেন, “কোচ মাহবুব আলী জাকির মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ক্যারিয়ারের শুরুর দিক থেকেই আমি উনাকে চিনি এবং উনার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আজও মনে পড়ে।” সাকিব আরও যোগ করেন যে, প্রিয় ক্রিকেট মাঠেই তিনি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যা সত্যিই বেদনাদায়ক।

উল্লেখ্য, মাহবুব আলী জাকি কেবল বিপিএলের কোচই ছিলেন না, তিনি বাংলাদেশের ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলেরও কোচিং প্যানেলের সদস্য ছিলেন। আজ সন্ধ্যায় সিলেট আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রিয় কোচের এমন বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে বিপিএলের ডাগআউট থেকে শুরু করে গ্যালারি পর্যন্ত।




সর্বশেষ সংবাদ
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, শীত ও বৃষ্টিপাতের সম্ভাবনা

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, শীত ও বৃষ্টিপাতের সম্ভাবনা

ad300