| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এক্সিম ব্যাংকের সাবেক এমডি সিরাজ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : 06-11-2025 | 09:30 PM
এক্সিম ব্যাংকের সাবেক এমডি সিরাজ গ্রেপ্তার
ad728
ঋণের নামে সাড়ে আটশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ শাখা।

দুদকের তথ্যমতে, এক্সিম ব্যাংকের আটশ সাতান্ন কোটি তিরানব্বই লাখ তেহাত্তর হাজার সাতশ পঞ্চাশ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের চেয়ারম্যান, এমডি ও আরও ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, মদিনা ডেটস অ্যান্ড নাটস নামের প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোজাম্মেল হোসাইন অসৎ উদ্দেশ্যে এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা থেকে ঋণ গ্রহণ করেন। ঋণ অনুমোদনের সময় ব্যাংকের উচ্চপদস্থ পরিচালক, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেন। নিয়ম ভঙ্গ করে অনুমোদিত ওই ঋণ পরবর্তীতে খেলাপি হয়ে যায়,ফলে ব্যাংকটি বিপুল অর্থ ক্ষতির মুখে পড়ে এবং সরকারের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়।

এজাহারে আরও বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের ব্যবসা যাচাই না করেই ঋণ অনুমোদন করেন এবং মোট আটশ সাতান্ন কোটি তিরানব্বই লাখ তেহাত্তর হাজার সাতশ পঞ্চাশ টাকা আত্মসাৎ করেন। তাদের এই কার্যক্রম দণ্ডবিধির ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

মামলার আসামি যারা ঋণগ্রহীতা মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক মোজাম্মেল হোসাইন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার তার স্ত্রী ও সাবেক পরিচালক নাসরিন ইসলাম বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজ হোসেন সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. আসাদ মালেক সাবেক ভাইস প্রেসিডেন্ট ও দ্বিতীয় কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার সিনিয়র অফিসার কাওসার আহমেদ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরমান হোসেন সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আনিছুল আলম অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইব্রাহিম খান ও মো. মঈনুল ইসলাম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাকসুদা খানম সাবেক ম্যানেজিং ডিরেক্টর মো. জসিম উদ্দিন ভূঁইয়া সাবেক অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল বারী ও মো. হুমায়ুন কবীর সাবেক পরিচালক মো. আব্দুল্লাহ, মো. নুরুল আমিন, অঞ্জন কুমার সাহা, মো. নাজমুস সাদেকিন এবং সাবেক স্বতন্ত্র পরিচালক মিয়া মোহাম্মদ কাওসার।



শান্তিপূর্ণ নির্বাচনে সেনাসহ সব বাহিনীর সহায়তা চাইলেন ড. ইউন

শান্তিপূর্ণ নির্বাচনে সেনাসহ সব বাহিনীর সহায়তা চাইলেন ড. ইউন

ad300