| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নিষেধাজ্ঞা এড়াতে আইসিসির ‘দ্বৈত মানদণ্ড’ মনে করালেন এহসান মানি

  • প্রকাশের সময় : 02-02-2026 | 01:48 PM
নিষেধাজ্ঞা এড়াতে আইসিসির ‘দ্বৈত মানদণ্ড’ মনে করালেন এহসান মানি
ad728
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এই ইস্যুতে পাকিস্তানের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার গুঞ্জন উঠলেও সাবেক আইসিসি চেয়ারম্যান এহসান মানি একে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, ভারত যখন একই কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যায়নি, তখন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ‘দ্বৈত মানদণ্ড’। এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি বৈঠক ডেকেছে আইসিসি।

রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডল এবং ফেসবুক পেজে একযোগে এই বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করলেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি বর্জনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পাকিস্তান অধিনায়ক সালমান আগা স্পষ্ট জানিয়েছেন, ক্রিকেটারদের এখানে কিছু করার নেই; সরকারের নির্দেশনা ও বোর্ড চেয়ারম্যানের সিদ্ধান্ত পালন করাই তাদের মূল দায়িত্ব।

সাবেক পিসিবি প্রধান ও আইসিসি চেয়ারম্যান এহসান মানি জানান, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একইভাবে সরকারি দোহাই দিয়ে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল। তখন আইসিসি নীরব দর্শক ছিল। এখন পাকিস্তানের ক্ষেত্রে কঠোর হওয়া হবে অন্যায্য। তিনি আরও মনে করিয়ে দেন, পিসিবি প্রধান সরকারের একজন মন্ত্রী হওয়ায় এই সিদ্ধান্ত বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে।

আইসিসি এই সিদ্ধান্তকে ক্রিকেটের চেতনা ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকছে আইসিসি। 

বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হতে পারে:
• দ্বিপাক্ষিক সিরিজ খেলায় নিষেধাজ্ঞা।

• এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ বাতিল।

• পিএসএল-এ বিদেশি ক্রিকেটারদের এনওসি (NOC) বন্ধের সম্ভাবনা।

• আইসিসি থেকে প্রাপ্ত বার্ষিক ৩৪.৫ মিলিয়ন ডলার অনুদান বন্ধ হওয়া।

আইসিসি জানিয়েছে, কোনো দেশ টুর্নামেন্টে অংশ নিয়ে নির্দিষ্ট একটি ম্যাচ বয়কট করলে তার দায়ভার সেই বোর্ডকেই নিতে হবে। আপাতত আইসিসি একটি গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজছে, যা বৈশ্বিক ক্রিকেটের স্বার্থ রক্ষা করবে।





তিন দফা দাবিতে তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ad300