| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দ্বিতীয় বিয়ে করায় শ্বশুরবাড়িতে শিকলবন্দী স্বামী

  • প্রকাশের সময় : 01-12-2025 | 07:51 PM
দ্বিতীয় বিয়ে করায় শ্বশুরবাড়িতে শিকলবন্দী স্বামী
ad728


নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয়বার বিয়ে করায় এক ব্যক্তিকে শিকলবন্দী করে রেখেছেন তার প্রথম স্ত্রীর পরিবারের লোকজন। প্রথম স্ত্রীর দাবি, তার স্বামী তাকে না জানিয়ে আরও দুই বিয়ে করেছেন। তবে তিনটি নয়, দুই বিয়ে করেছেন বলে স্বীকার করেছেন শিকলবন্দী ওই স্বামী।

ঘটনাটি নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের একটি গ্রামের। একাধিক বিয়ের অভিযোগ এনে ২৪ বছর বয়সী ওই ব্যক্তিকে পাঁচ দিন ধরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন যুবকের বাবা।

ওই ব্যক্তির প্রথম স্ত্রী বলেন, তিন বছর হলো আমার বিয়ে হয়েছে। আমি দুই বছর ধরে বাবার বাড়িতে থাকি। বাবার বাড়িতে আসার পর স্বামী খোঁজ নিতেন না। পরে জানতে পারি তিনি আরও দুটি বিয়ে করেছেন। এ কারণে ঘরের লোকদের দিয়ে কৌশলে ডেকে এনে তাঁকে শিকল দিয়ে বেঁধে রেখেছি।

ওই নারী আরও বলেন, এক ভরি সোনার গয়না, এক লাখ টাকা এবং আসবাবপত্র যৌতুক দেওয়া হয় তার বিয়ের সময়। কিন্তু বিয়ের ছয় মাস না যেতেই সংসারে শুরু হয় নানা অশান্তি। স্বামীর আচার-আচরণে সন্দেহ জাগে তার। স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। এ নিয়ে সালিসও হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। রাগ করে তিনি বাবার বাড়িতে এসে থাকছেন।

ওই নারী অভিযোগ করেন, বাবার বাড়িতে আসার পর দুই বছর ধরে স্বামী তার খোঁজখবর নিতেন না। পরে জানতে পারেন তিনি আরও দুটি বিয়ে করেছেন। এ পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে তাকে ধরে এনেছেন নিজের বাবার বাড়িতে। স্ত্রী হিসেবে নিজের অধিকার আদায় করার জন্য বাধ্য হয়ে এই কাজ করেছেন।

জানতে চাইলে দুই বিয়ের কথা স্বীকার করে শিকলবন্দী স্বামী বলেন, বিয়ের তিন বছর ধরে কোনো সন্তান হয়নি তাঁদের। এ নিয়ে কলহ লেগেছিল। একপর্যায়ে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত এক-দেড় মাস আগে তিনি আরেকটি বিয়ে করেন। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে এনে মারধর করেন এবং পায়ে শিকল দিয়ে আটকে রাখেন।

শিকলবন্দী যুবকের বাবা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে তার ছেলেকে ধরে নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে তিনি গিয়ে দেখেন, ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ বিষয়ে তিনি হাতিয়া থানায় গতকাল রবিবার রাতে একটি অভিযোগ করেছেন।

জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, অভিযোগ দিয়েছে কি না, সেটি দেখতে হবে। বিষয়টি জাহাজমারা তদন্ত কেন্দ্র দেখবে। জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম বলেন, তিনি লিখিত কোনো অভিযোগ পাননি। ঘটনাটি লোকমুখে শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



হাদির জানাজা অনুষ্ঠিত: ‘তুমি কখনো হারিয়ে যাবেনা’-ড. ইউনূস

হাদির জানাজা অনুষ্ঠিত: ‘তুমি কখনো হারিয়ে যাবেনা’-ড. ইউনূস

ad300