| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান

দেশমের অধ্যায়ের ইতি, শুরু হলো ‘জিদান যুগ’ দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। দিদিয়ে দেশমের দায়িত্ব ছাড়ার পর ফরাসি ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির হাতেই তুলে দেওয়া হলো জাতীয় দলের দায়িত্ব।ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এফএফএফের সভাপতি ফিলিপ দিয়ালো জিদানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।দীর্ঘদিন ধরেই ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন জিদান। নিজেও একাধিকবার জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহের কথা প্রকাশ করেছিলেন। অবশেষে বহু প্রতীক্ষার পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল।

  • প্রকাশের সময় : 28-07-2026 | 06:12 PM
ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান ফ্রান্সের-নতুন-প্রধান-কোচ-জিনেদিন-জিদান
ad728
২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি। তবে কোচ হিসেবে তাঁর অর্জন ইতোমধ্যেই ইতিহাসের অংশ। তাঁর নেতৃত্বে রিয়াল মাদ্রিদ টানা তিনবার (২০১৬, ২০১৭ ও ২০১৮) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে অনন্য এক রেকর্ড গড়েছিল, যা আধুনিক ফুটবলে এখনো অক্ষুণ্ন।


অন্যদিকে, দিদিয়ে দেশম ২০১২ সাল থেকে টানা এক যুগের বেশি সময় ফ্রান্সের দায়িত্ব পালন করেন। তাঁর অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। এছাড়া ২০২২ বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও টাইব্রেকারে হেরে রানার্সআপ হয় দলটি। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপেও ঘরের মাঠে ফাইনাল খেলেছিল ফরাসিরা। তবে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর দেশম দায়িত্ব ছাড়েন।

জিদানের এই নিয়োগের মাধ্যমে আরও এক বিশ্বকাপজয়ী সাবেক ফরাসি তারকা জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেন। এর আগে লরাঁ ব্লাঁ এবং দিদিয়ে দেশমও একই দায়িত্ব পালন করেছেন।খেলোয়াড় হিসেবে জিদানের নাম ফরাসি ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানোর নায়ক ছিলেন তিনি। এরপর ২০০০ ইউরো চ্যাম্পিয়নশিপেও দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই বছর জেতেন ব্যালন ডি'অর।

ফ্রান্সের জার্সিতে ১০৮ ম্যাচে ৩১ গোল করা এই কিংবদন্তির ২০০৬ বিশ্বকাপ ফাইনালে করা বিখ্যাত পানেঙ্কা পেনাল্টি এবং অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে ঢুঁস মেরে লাল কার্ড দেখার ঘটনা আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত।

নতুন কোচ হিসেবে জিদানের প্রথম পরীক্ষা শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর ২৮ সেপ্টেম্বর প্রতিপক্ষ বেলজিয়াম এবং ২ অক্টোবর প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে ইতালির মুখোমুখি হবে জিদানের শিষ্যরা।



অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: ড.

অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: ড.

ad300