| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবেনা টি-টোয়েন্টি বিশ্বকাপ

  • প্রকাশের সময় : 22-01-2026 | 10:34 PM
বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবেনা টি-টোয়েন্টি বিশ্বকাপ
ad728
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ। বাংলাদেশ যদি নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে না যায়, তবে তাদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও এই আসর বর্জন করতে পারে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জিও নিউজ জানিয়েছে, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করার পর এই নতুন কূটনৈতিক সংকট তৈরি হয়েছে।

বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক টানাপোড়েন এবং আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরেছে। বিসিবি তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানালেও আইসিসি তা নাকচ করে দিয়েছে। আইসিসি স্পষ্ট জানিয়েছে, সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি ছাড়া সূচি পরিবর্তন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের হুমকি দেওয়ায় বড় ধরনের বাণিজ্যিক ও প্রচারগত ঝুঁকিতে পড়েছে বৈশ্বিক এই আসর।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে সময় চেয়েছেন। আজই বাংলাদেশ সরকার ও ক্রিকেটারদের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটার খেলার পক্ষে, তবুও সরকারের সবুজ সংকেত ছাড়া ভারত সফর অনিশ্চিত। উল্লেখ্য, সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে হওয়ার কথা। পাকিস্তান শেষ পর্যন্ত সরে দাঁড়ালে এই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়ের মুখে পড়বে।






নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে

নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে

ad300