| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বিসিবির নতুন উদ্যোগ ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি’

  • প্রকাশের সময় : 29-12-2025 | 06:54 PM
বিসিবির নতুন উদ্যোগ ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি’
ad728


নিজস্ব প্রতিবেদক: বিসিবির নতুন উদ্যোগ ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি’ শুরু হতে যাচ্ছে। এর ফলে বিসিবি নির্বাচন নিয়ে টানাপোড়েনের বলি হওয়া প্রথম বিভাগ লিগের অনেক ক্রিকেটারের অপেক্ষা শেষ হতে চলেছে। বিসিবি আয়োজন শুরু হওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যেটির নাম দেওয়া হয়েছে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬।’

সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিসিবি জানায়, ফ্র্যাঞ্চাইজি ও ক্লাবের লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। এই ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ তৈরি করে দিয়ে ঘরোয়া ক্রিকেটের প্রবাহ শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বোর্ড।

গত অক্টোবরের বিসিবি নির্বাচন ও আমিনুল ইসলাম বুলবুলে নেতৃত্বে বর্তমান বোর্ডকে অবৈধ ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে আছে বিভিন্ন লিগের ৪৫টি ক্লাব। এর মধ্যে প্রথম বিভাগ লিগের ক্লাব আছে আটটি। প্রথম বিভাগ লিগ এখন চলছে, কিন্তু ওই ক্লাবগুলির ক্রিকেটাররা বসে আছেন অসহায় হয়ে। সামনে প্রিমিয়ার লিগ, দ্বিতীয় বিভাগ লিগ নিয়েও অনিশ্চয়তা আছে প্রবলভাবেই।

লিগ বর্জন করা ক্লাবগুলির ক্রিকেটারদের নিয়ে ভিন্ন একটি টুর্নামেন্ট আয়োজন করার কথা বেশ কিছুদিন ধরেই বলছিল বিসিবি। অবশেষে সেটির আনুষ্ঠানিক ঘোষণা এলো। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে আসর। খেলা হবে রাজশাহী ও বগুড়ায়। ‘লিড অব দা ইভেন্ট’ করা হয়েছে বিসিবি সহাসভাপতি ফারুক আহমেদকে।

টুর্নামেন্টের দলসংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। তবে ছয় থেকে আটটি দল হবে বলে জানিয়েছে বিসিবি। দলগুলির জন্য ক্রিকেটার বাছাই করবে জাতীয় নির্বাচক কমিটি।

এবারের বিপিএলের নিলামের তালিকায় থাকা যেসব ক্রিকেটার দল পাননি এবং প্রথম বিভাগ লিগ বর্জন করা ওই আট ক্লাবের হয়ে চুক্তি সই করেছিলেন যে ক্রিকেটাররা, তারা এই টুর্নামেন্টের জন্য বিবেচিত হবেন।

প্রতিটি দলের কোচ ও ম্যানেজমেন্ট নিয়োগ দেবে বিসিবি। এছাড়াও ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে টুর্নামেন্টের সব আর্থিক ব্যাপার দেখভাল করবে বোর্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুর্নামেন্টের সূচি, পরিচালনা সংক্রান্ত নানা কিছু এবং বিস্তারিত সময়মতো জানানো হবে ।



সর্বশেষ সংবাদ
এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, বদলে গেল ৫৬ হাজারের বেশি শি

এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, বদলে গেল ৫৬ হাজারের বেশি শি

ad300