| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ রিশাদের, মিরাজ- নাসুমের উন্নতি

  • প্রকাশের সময় : 22-10-2025 | 09:51 PM
র‍্যাঙ্কিংয়ে বড় লাফ রিশাদের, মিরাজ- নাসুমের উন্নতি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ রিশাদের, মিরাজ- নাসুমের উন্নতি
ad728

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাট ও বল হাতে অবিশ্বাস্য ধারাবাহিকতার জোরে আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই বিভাগেই বিশাল অগ্রগতি করেছেন তিনি। বুধবার, ২২ অক্টোবর প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়ে রিশাদ উঠে এসেছেন ৬৮তম স্থানে। এই র‍্যাঙ্কিংয়ে রিশাদের ৪৩০ রেটিং পয়েন্টই তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ। একইসঙ্গে অলরাউন্ডারদের তালিকাতেও ৮৭ ধাপ লাফ দিয়ে এখন তিনি ৩৭তম স্থানে, যেখানে তার রেটিং ১৫১ — এটিও ক্যারিয়ারসেরা।


সিরিজের প্রথম দুই ম্যাচেই রিশাদ ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে তিনি খেলেছেন ১৪ বলে ৩৯ ও ১৩ বলে ২৬ রানের দুটি ঝড়ো ইনিংস, আর বল হাতে তুলে নিয়েছেন ৯টি গুরুত্বপূর্ণ উইকেট। এই অলরাউন্ড পারফরম্যান্সই তাকে র‍্যাঙ্কিংয়ে এমন বিশাল লাফ দিতে সাহায্য করেছে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বড় ইতিবাচক বার্তা।


শুধু রিশাদ নন, উন্নতি করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। বোলারদের তালিকায় তিনি ৬ ধাপ এগিয়ে উঠেছেন ১৮তম স্থানে এবং অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন তিনি চতুর্থ। ব্যাটসম্যানদের মধ্যে তাওহীদ হৃদয় ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫তম স্থানে।


তবে সব খবরই সুখকর নয় বাংলাদেশের জন্য। মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে পেসাররা তেমন সুবিধা করতে না পারায় অবনতি হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের র‍্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় পিছিয়ে পড়েছেন জাকের আলি (৩ ধাপ পিছিয়ে ৭৮) এবং ইনজুরির কারণে দলের বাইরে থাকা লিটন দাস (৭ ধাপ পিছিয়ে ৯১)।


অন্যদিকে, ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শুভমান গিল। বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন তারই স্বদেশি আজমতউল্লাহ ওমরজাই।




ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলো সরকার

ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলো সরকার

ad300