| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

লিটনের সামনে ইতিহাস গড়ার সুযোগ

এমন একটা প্রবাদ প্রচলিত আছে— “লিটন দাসের ব্যাট হাসলে, হাসে বাংলাদেশ।” এশিয়া কাপে এবার সেই লিটনই নেতৃত্ব দিচ্ছেন টাইগারদের। টুর্নামেন্ট শুরুর পর জয় দিয়ে যাত্রা করলেও পরের ম্যাচে হারের ধাক্কা দলকে কিছুটা চাপে ফেলেছে। তবে আজ ব্যক্তিগতভাবে লিটনের সামনে রয়েছে এক ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুযোগ।

  • প্রকাশের সময় : 16-09-2025 | 11:35 PM
লিটনের সামনে ইতিহাস গড়ার সুযোগ
ad728

এমন একটা প্রবাদ প্রচলিত আছে— “লিটন দাসের ব্যাট হাসলে, হাসে বাংলাদেশ।”

এশিয়া কাপে এবার সেই লিটনই নেতৃত্ব দিচ্ছেন টাইগারদের। টুর্নামেন্ট শুরুর পর জয় দিয়ে যাত্রা করলেও পরের ম্যাচে হারের ধাক্কা দলকে কিছুটা চাপে ফেলেছে। তবে আজ ব্যক্তিগতভাবে লিটনের সামনে রয়েছে এক ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুযোগ।


আজ রাত সাড়ে ৮টায় আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে লিটন যদি ন্যূনতম ২৮ রান করতে পারেন, তবে তিনি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন। ছাড়িয়ে যাবেন বর্তমান রেকর্ডধারী সাকিব আল হাসানকে।

বর্তমানে লিটনের সংগ্রহ ২,৫২৪ রান। অন্যদিকে সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার আগে করেছেন ২,৫৫১ রান। অর্থাৎ মাত্র ২৭ রানের ব্যবধানেই সাকিবকে পেছনে ফেলতে পারবেন টাইগার অধিনায়ক।


এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলে লিটন মাহমুদউল্লাহকে ছাড়িয়ে যান দ্বিতীয় স্থানে। সেই ম্যাচ শেষে তার রান দাঁড়ায় ২,৪৯৬। তখন মাহমুদউল্লাহর সংগ্রহ ছিল ২,৪৪৪ রান। বর্তমানে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম— তবে দুজনেরই রান দুই হাজারের নিচে।


সব মিলিয়ে, আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচেই সুযোগ রয়েছে লিটনের নাম লেখানোর— বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষ রানসংগ্রাহক হিসেবে।





সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ad300