| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

৯ দিনের মাথায় বিসিবির অর্থ কমিটির পদ ফিরে পেলেন নাজমুল

  • প্রকাশের সময় : 25-01-2026 | 06:40 PM
৯ দিনের মাথায় বিসিবির অর্থ কমিটির পদ ফিরে পেলেন নাজমুল
ad728
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন এম নাজমুল ইসলাম। তিনি নিজেই এটি নিশ্চিত করেছেন।

গতকাল (শনিবার) লম্বা সভা করেছে বিসিবি। যেখানে বিপিএল, বিশ্বকাপ, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ওই সভাতেই আনুষ্ঠানিকভাবে পদ ফিরে পেয়েছেন বলে নিশ্চিত করেন নাজমুল। তিনি বলেন, কয়েকদিন ধরে আলাপ চলছিল। এরপর গতকাল ফরম্যালি আমাকে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বিশ্বকাপ ইস্যুতে তামিম ইকবালকে ভারতের দালাল বলে প্রথম দফায় ক্রিকেটারদের তোপের মুখে পড়েন নাজমুল। এরপর ক্রিকেটারদের পিছনে টাকা খরচ করা, তাদের কাছ থেকে ফেরত চাচ্ছি নাসহ একাধিক বিতর্কিত মন্তব্য করে আবারও তোপের মুখে পড়েন তিনি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দাবির মুখে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি।

এছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাবে বিসিবি সন্তষ্ট হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, ‘এম নাজমুল ইসলামের কাছে যে জবাবদিহির বিষয় জানতে চাওয়া হয়েছিল, মানে বোর্ডের কারণ দর্শানোর নোটিশ, সেটা তিনি শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেটা বিসিবির শৃঙ্খলা বিভাগ বোধহয় কোনো এক জায়গায় বিবৃতি দিয়েছিল যে তার (নাজমুল) উত্তর সন্তোষজনক ছিল।

এর আগে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ১৫ জানুয়ারি বিসিবি অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাক।




সর্বশেষ সংবাদ
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল ক

সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল ক

ad300