| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

পুরোদমে মেট্রোরেল সেবা চালু

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধানীর মেট্রোরেল চলাচল। তবে বৃহস্পতিবার সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়। ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছিল, বুধবার রাতে সেখানে কিছুটা কম্পন অনুভূত হয়। নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে নির্ধারিত সময় অনুযায়ী (রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত) ট্রেন চলাচল অব্যাহত ছিল।

  • প্রকাশের সময় : 30-10-2025 | 06:41 PM
পুরোদমে মেট্রোরেল সেবা চালু
ad728
যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধানীর মেট্রোরেল চলাচল। তবে বৃহস্পতিবার সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়।

ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছিল, বুধবার রাতে সেখানে কিছুটা কম্পন অনুভূত হয়। নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে নির্ধারিত সময় অনুযায়ী (রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত) ট্রেন চলাচল অব্যাহত ছিল।

এর আগে, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তীতে বিকেলে উত্তরা থেকে আগারগাঁও অংশে এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়। ক্ষতিগ্রস্ত বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকাল থেকে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে নিরাপত্তা বিবেচনায় ফার্মগেট এলাকায় পরবর্তী তিন দিন ট্রেনের গতি সীমিত রাখা হয়।