| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত আরও ৩

গাজায় নতুন করে আবারও হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। অনেকের দেহেই নির্যাতনের চিহ্ন দেখা গেছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ফিলিস্তিনিদের মরদেহ ফেরত পাঠানো হয়েছে। শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

  • প্রকাশের সময় : 01-11-2025 | 06:07 PM
গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত আরও ৩
ad728
গাজায় নতুন করে আবারও হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। অনেকের দেহেই নির্যাতনের চিহ্ন দেখা গেছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ফিলিস্তিনিদের মরদেহ ফেরত পাঠানো হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এদিকে যুদ্ধবিরতির পরেও অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের হামলায় কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্ব গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত এবং আরও একজন আহত হয়েছে। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছে। এছাড়া আরও এক ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত অবস্থায় মারা গেছেন।

মধ্য গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, তারা আজ-জাহরা এলাকায় আবু মেদিন পরিবার সংশ্লিষ্ট একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছেন। শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বিভিন্ন ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।

অক্টোবরের শুরুর দিকে স্বাক্ষরিত বন্দি-বিনিময় চুক্তির অংশ হিসেবে নিহত ফিলিস্তিনি বন্দিদের মরদেহ ফিরিয়ে আনা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ হস্তান্তরের পর মোট মৃতদেহের সংখ্যা ২২৫ জনে দাঁড়িয়েছে।

এতে বলা হয়েছে যে, মেডিকেল টিমগুলো স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসারে মরদেহগুলো শনাক্ত করছে এবং নথিভুক্ত করার আগে পরিবারগুলোকে অবহিত করা হয়েছে।

বিভিন্ন চিকিৎসা সূত্র জানিয়েছে, বন্দিদের মধ্যে অনেক মরদেহেই নির্যাতনের চিহ্ন ছিল, অনেকের চোখ বাঁধা এবং হাতকড়া পরানো ছিল। অনেকের দেহ পচে গেছে বা পুড়ে গেছে, আবার অন্যদের দেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা দাঁত নেই।

ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে কারাগারে আটক রেখেছে। অনেকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না করেই আটকে রাখা হয়েছে। ইসরায়েল তাদের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন করে বলে বছরের পর বছর ধরেই খবর প্রচলিত এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তা আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের জন্য চুক্তির আওতায় হামাস ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে এবং এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার নগর কেন্দ্রগুলো থেকে আংশিক প্রত্যাহারও সম্পন্ন করেছে।

কিন্তু গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজাজুড়ে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৬ শিশু এবং ২০ জন নারীসহ ১০৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।