| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান

সকল মত ও পথের মানুষ যেন বাংলাদেশের পুনর্নির্মাণে অংশগ্রহণের সুযোগ পায়, সেজন্য ‘অবাধ, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করতে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান।

  • প্রকাশের সময় : 13-11-2025 | 09:17 AM
নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
ad728


নিজস্ব প্রতিবেদক:  সকল মত ও পথের মানুষ যেন বাংলাদেশের পুনর্নির্মাণে অংশগ্রহণের সুযোগ পায়, সেজন্য ‘অবাধ, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করতে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান।

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন যেন মুক্ত, অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক হয়, তা নিশ্চিত করতে আমি বাংলাদেশের বর্তমান সরকারকে অনুরোধ করছি। নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি এবং জনগণের ইচ্ছার সত্যিকারের প্রতিফলন।

হাউস অফ কমন্সে হ্যারো ইস্ট আসনের এমপি বব ব্ল্যাকম্যান বলেন, ইউনূস সরকার শপথ গ্রহণ করেছিল আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচার ও ন্যায্যতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে। এই প্রতিশ্রুতি সত্ত্বেও, গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানিক মূল্যবোধ ও শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা প্রত্যাশিত মাত্রায় সম্পন্ন হয়নি।

বব ব্ল্যাকম্যান বলেন, ড. ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তার সেই মর্যাদার জায়গা থেকে আমাদের প্রত্যাশাও অনেক বেশি। সকল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পরিচয়ের মানুষ যাতে বাংলাদেশের পুনর্নির্মাণে অংশগ্রহণের সুযোগ পায়, তার সরকারকে তা নিশ্চিত করতে হবে।
বিশেষ করে জুলাই আন্দোলনের পর যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, সেই সব সংখ্যালঘুদের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, তাদের সমান অংশীদার হিসেবে সমাজ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাদের নিরাপত্তা ও সুরক্ষা এবং রাজনীতির অঙ্গনে তাদের ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দিকে ইংগিত করে তিনি বলেন, আমি বাংলাদেশের সকল শুভাকাঙ্ক্ষীকে বলতে চাই, সংস্কৃতি, ভাষা আর আত্মপরিচয়ের জন্য যে দেশের মানুষ সংগ্রাম করেছে, তাদের রাজনৈতিক অধিকার পুনঃস্থাপন এবং একটি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে, যেখানে প্রতিশোধ বা বৈষম্যের কোনো জায়গা থাকবে না।






শুক্রবার ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে- ডা.জাহিদ

শুক্রবার ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে- ডা.জাহিদ

ad300