| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ঘরের কাজের লোক রাখার ক্ষেত্রে সাবধান হবেন যেভাবে

  • প্রকাশের সময় : 11-12-2025 | 02:39 AM
ঘরের কাজের লোক রাখার ক্ষেত্রে সাবধান হবেন যেভাবে ছবি : সংগৃহীত
ad728
১) ঘরে প্রবেশ করতে দেওয়ার পূর্বেই পরিচয় নিশ্চিত হয়ে নিন
পরিচয়পত্র ছাড়া বুয়া রাখলে তা হয়ে উঠতে পারে আপনার জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রথমেই তার জাতীয় পরিচয়পত্র, গ্রামের ঠিকানা, স্বামীর/পিতার নাম, ফোন নম্বর সংগ্রহ করে ছবি তুলে রাখুন। এর ফলে যেমন তার উপর আপনার আস্থা বাড়বে তেমনি আপনার পরিবারের নিরাপত্তা ঝুঁকিও কমে আসবে এবং কোনো ধরনের সমস্যা হলে তাকে ট্র্যাক করা সহজ হবে।

২) গ্যারান্টার ছাড়া বুয়া নেবেন না
তার গ্রামের দুইজন বা এলাকাবাসী কোনো পরিচিতকে গ্যারান্টার হিসেবে নিন। প্রয়োজনে তাদের সাথে ফোনে কথা বলে নিন। এতে আপনার পরিবারের নিরাপত্তা অনেকাংশেই বেড়ে যাবে।

৩) মূল্যবান জিনিসপত্র রাখার জায়গা সম্পর্কে তাকে জানতে দেবেন না
কোন আলমারিতে টাকা-পয়সা, কোন ড্রয়ারে গয়না—এসব তার সামনে খুলবেন না। বুয়ার কাজ শুধু নির্দিষ্ট জায়গায়, ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া নিষেধ—এটা তাকে স্পষ্টভাবে বলুন এবং নজরে রাখুন।

৪) মূল্যবান জিনিসগুলো লক করে রাখুন
গয়না, জমির কাগজ-পত্র, সঞ্চয়পত্র, নগদ টাকা—সবসময় নিরাপদ স্থানে বা লকারে রাখুন। যত ভালো মানুষই মনে হোক না কেন, প্রলোভন এড়াতে নিরাপদ রাখা জরুরি।

৫) রান্নাঘর, বাচ্চারদের ঘর—বিশেষ নজরে রাখুন
রান্নাঘরে ছুরি–কাঁচি থাকে, আর বাচ্চারা থাকে সবচেয়ে অসহায়। বুয়ার আচরণে পরিবর্তন লক্ষ করলে তাকে এসব জায়গায় একা কাজ করতে দেবেন না।

৬) ঘরের ছবি-ভিডিও তোলা কঠোরভাবে নিষিদ্ধ করুন
অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আপলোড দেয় বা বাইরে শেয়ার করে— এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। প্রথম থেকেই স্পষ্ট্ভাবে বলে দিন: “ঘরের ভিতরে ছবি-ভিডিও নিষিদ্ধ”

৭) বাচ্চাদের কখনোই সম্পূর্ণ বুয়ার ওপর ছেড়ে দেবেন না
বাচ্চা সামলাতে সাহায্য নিতে পারেন, কিন্তু পুরোপুরি নির্ভরশীল হওয়া বিপদজনক। বাচ্চা ছোট হলে বিশেষ সতর্কতা জরুরি।

৮) আচরণ বা কথাবার্তায় হঠাৎ পরিবর্তন হলে খেয়াল করুন
যেমন—
আচমকা বেশি মোবাইল ব্যবহার ,টাকা ধার চাইতে শুরু করা,ঘরে আসা-যাওয়ার সময়ের পরিবর্তন কিংবা অকারণে রেগে থাকা
এসবের যে কোনো একটি মানেই আপনাকে সতর্ক হতে হবে।

৯) ঘরে আসা–যাওয়ার সময় নির্দিষ্ট করে দিন
নির্দিষ্ট সময় রাখলে শৃঙ্খলা থাকে। সময়মতো না এলে বা হঠাৎ চলে গেলে কারণ জানতে চান।

১০) ব্যক্তিগত বিষইয়ে বুয়ার সাথে আলাপ করবেন না
পারিবারিক ঝগড়া, টাকা-পয়সা, সম্পত্তি, কারো অসুস্থতা—এসব তার  সাথে তার সামনে আলোচনা না করাই ভালো। এগুলোর অপব্যবহার হতে পারে।

১১) তার অভিযোগ, কষ্ট বা সমস্যা শান্তভাবে শুনুন 
অনেক ক্ষেত্রে বুয়াদের সাথে খারাপ আচরণের কারণে তারা প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। তাদের প্রয়োজন–অভিযোগ শুনলে সম্পর্ক ভালো থাকে এবং ঝুঁকি কমে।

১২) প্রথম দিনেই নিয়ম লিখে দিন
কোথায় হাত দেওয়া যাবে, কোন জিনিস স্পর্শ করা যাবে না, কোন রুমে ঢোকা যাব,কোন সময়ে কাজ শেষ হবে এগুলো পরিষ্কারভাবে বললে ভুল বোঝাবুঝি হয় না।

১৩) সিসিটিভি থাকলে সবার নিরাপত্তা নিশ্চিত হয়
বিশেষ করে রান্নাঘর, লিভিং রুমে ছোট একটি সিসিটিভি পরিবারকে নিরাপদ রাখে। এটি বুয়ার বিরুদ্ধে নয়—বরং সবার স্বচ্ছতার জন্য।

১৪) মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন
দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলা, ভিডিও দেখা বা কাজের সময় লাইভ করা—এগুলো নিরাপত্তা ঝুঁকি ও কাজের ক্ষতি করে। স্পষ্ট নিয়ম থাকা উচিত।

১৫) বিনয়ের সাথে দৃঢ় আচরণ করুন
কখনো অসম্মান  করবেন না; তবে প্রয়োজনের জায়গায় কঠোরভাবে নিয়ম মানতে বলতে হবে। অভদ্র আচরণ করলে বা নিয়ম ভাঙলে তাকে জানিয়ে সতর্ক করা করে দিন। 



বাগেরহাটে ইসির আসন কমানোর সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায় বহ

বাগেরহাটে ইসির আসন কমানোর সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায় বহ

ad300