| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শুটিং সেটে কান্নায় ভেঙে পড়লেন ভারতী

  • প্রকাশের সময় : 24-02-2026 | 04:34 PM
শুটিং সেটে কান্নায় ভেঙে পড়লেন ভারতী
ad728
সাধের গয়না হারিয়ে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং। লাফটার শেফ’ নামক একটি রিয়্যালিটি শো-র শুটিংয়ে কাজ করার সময় তার কানে থাকা দামী হিরের দুলটি হারিয়ে দিশেহরা হয়ে পড়েন।

ভারতী , দ্বিতীয় সন্তানের মা হয়েছেন খুব বেশিদিন হয়নি। মাতৃত্বকালীন ছুটির তোয়াক্কা না করেই ফিরেছেন শুটিং সেটে। হাস্যরস আর কৌতুকে দর্শকদের মাতিয়ে রাখাই যার কাজ, সেই এবার শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়লেন। 

আকস্মিক এক দুর্ঘটনায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েন এই তারকা। গত ডিসেম্বরেই পুত্রসন্তানের মা হয়েছেন ভারতী। প্রথম সন্তানের মতো দ্বিতীয়বারও বিশ্রামের ধার ধারেননি তিনি। মাত্র ১৮ দিনের মাথায় কাজে ফেরেন। কেন এত দ্রুত কাজে ফেরা? এমন প্রশ্নে ভারতীর চিরাচরিত রসিকতা ছিল, টাকার খুব দরকার। 

তবে এবার সেই কাজের জায়গাতেই ঘটল এক বিপত্তি। বর্তমানে ‘লাফটার শেফ’ নামক একটি রিয়্যালিটি শো-র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ভারতী। শুটিং চলাকালীন হঠাৎ তিনি খেয়াল করেন, তার কানে থাকা দামী হিরের দুলটি কোথাও নেই। সাধের গয়না হারিয়ে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন তিনি। 

সহকর্মীদের সামনেই ব্যাকুল হয়ে ওঠেন ভারতী। তার মতে, এভাবে গয়না হারিয়ে যাওয়া মোটেও শুভ লক্ষণ নয়। ভারতীর এমন অবস্থা দেখে সেটে শোরগোল পড়ে যায়। সবাই খুঁজতে শুরু করেন সেই দুল। 

অবশেষে ত্রাতা হয়ে এগিয়ে আসেন তার ব্যক্তিগত সহকারী। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তিনিই উদ্ধার করেন হারিয়ে যাওয়া হিরের দুলটি। দুল ফিরে পেয়ে তার মুখের ফিরে আসে হাসি।