| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নির্বাচন শান্তিপূর্ণ-বিশ্বাসযোগ্য-স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি: ইইউ

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরী বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস। তিনি বলেন, আমি আশা করি এখানে আমাদের কাজ নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক হবে।

  • প্রকাশের সময় : 12-01-2026 | 02:49 AM
নির্বাচন শান্তিপূর্ণ-বিশ্বাসযোগ্য-স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি: ইইউ আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইভার্স ইজাবস
ad728


নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরী বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস। তিনি বলেন, আমি আশা করি এখানে আমাদের কাজ নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক হবে। রবিবার (১১ জানুয়ারী) ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকের আগমনের মাধ্যমে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ শুরু করলো ইইউ।

রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইভার্স ইজাবস  বলেন, বাংলাদেশে একটি অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার বিষয়টি বাংলাদেশে ঐতিহাসিকভাবে জটিল। এর সঙ্গে দলের নিবন্ধনের মতো বিষয় রয়েছে। তবে ভোটার উপস্থিতিতে প্রভাব ফেললে বিষয়টি আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) প্রধান ইয়র ইয়াবস।

তিনি বলেন, পূর্ণ সক্ষমতায় এ মিশনে ইউরোপীয় ইউনিয়নের সব ২৭টি সদস্য দেশের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় ২০০ জন পর্যবেক্ষক অন্তর্ভুক্ত থাকবেন। এর মধ্যে ঢাকাভিত্তিক ১১ জন বিশ্লেষক নিয়ে একটি কোর টিম, ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক, ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক, যাদের ভোটের ঠিক আগে মোতায়েন করা হবে এবং ইইউ সদস্য রাষ্ট্র ও অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকরা অন্তর্ভূক্ত থাকবেন। ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল এ মিশনে যোগ দিয়ে এর কার্যক্ষমতা আরও বৃদ্ধি করবে।

অন্তর্ভূক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে ইভার্স ইইয়াবস বলেন, বাংলাদেশের সমাজের সবগুলো পক্ষের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টিকে বোঝানোর কথা বলেছেন ত্রয়োদশ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশন। 

তিনি বলেন, আমি মনে করি, আমাদের দৃষ্টিতে প্রথমত অন্তর্ভূক্তি মানে হচ্ছে, বাংলাদেশি নাগরিকদের সামাজিক সব গোষ্ঠীর অন্তর্ভূক্তি; নারী, জাতিগত-ধর্মীয় সংখ্যালঘু এবং আঞ্চলিক গোষ্ঠীর মতো পক্ষগুলো যাতে অংশ নিতে পারে।
আর অংশগ্রহণমূলক হওয়ার ক্ষেত্রে আমরা নির্বাচনে বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির দিকে ভালোভাবে নজর রাখব। যার মাধ্যমে আমরা ইঙ্গিত পাব যে, বাংলাদেশের নাগরিকরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সত্যিকার অর্থে ব্যবহার করছে।

ইভার্স ইজাবস বলেন, এ নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি পারস্পরিক শ্রদ্ধা এবং গণতান্ত্রিক নীতির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্বের গুরুত্বকে পুনরায় নিশ্চিত করে।

দেশে তার এ প্রথম সফরের সময় চলমান নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সরাসরি তথ্য পেতে তিনি বিভিন্ন পর্যায়ের নির্বাচনী অংশীজনদের সঙ্গে দেখা করেছেন।

তিনি বলেন, মিশনটি তাদের কার্যক্রম চলাকালীন নির্বাচন প্রস্তুতি, আইনগত কাঠামো ও তার বাস্তবায়ন, নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার লক্ষ্যে নির্বাচন প্রশাসন, রাজনৈতিক দল, বিচার বিভাগ, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত হবে। এছাড়াও নারী, তরুণ প্রজন্ম ও ঝুঁকিতে থাকা অন্যান্য জনগোষ্ঠীসহ সবার রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের সামগ্রিক পরিসর মূল্যায়ন করা হবে। ভোটারদের সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা মূল্যায়নের জন্য ইইউ ইওএমের পৃথক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ ইউনিট রয়েছে।

সামগ্রিকভাবে, ইইউ ইওএম নির্বাচনগুলো জাতীয় আইন অনুযায়ী কতটা পরিচালিত হয়েছে, পাশাপাশি বাংলাদেশ যে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচন মানদণ্ড গ্রহণ করেছে, সেগুলোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা মূল্যায়ন করবে।
তিনি বলেন, এ নির্বাচনগুলোর জন্য আমাদের কারিগরি মূল্যায়ন তিনটি মূল নীতির মাধ্যমে পরিচালিত হয়: স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপহীনতা। আমরা দীর্ঘমেয়াদি এবং দেশব্যাপী পর্যবেক্ষণের একটি শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করব। আমরা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করব, তবে ফলাফল প্রত্যয়ন করব না। তিনি বলেন, এ নির্বাচন একান্তই বাংলাদেশের জনগণের।

বাংলাদেশের ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন ১২ ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) মোতায়েন করেছে। লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবসের নেতৃত্বে ইইউ ইওএম ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে কার্যক্রম শুরু করে।

আজ রবিবার ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকের আগমনের মাধ্যমে এর কার্যক্রম আরও সম্প্রসারিত হলো, যাদের বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলায় মোতায়েন করা হবে। ২০০৮ সালের পর এটিই বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

পূ

প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস জোর দিয়ে বলেন, ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে এ ঐতিহাসিক নির্বাচনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনের দুই দিন পর, আগামী ১৪ ফেব্রুয়ারি, ইইউ ইওএম একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং ঢাকায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে। প্রায় দুই মাস পর একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে, যেখানে ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। ইইউ ইওএম-এর সব পর্যবেক্ষক কঠোর আচরণবিধির অধীন এবং মিশনটি ২০০৫ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালার ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ পরিচালনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ-প্রধান ইনতা লেসে ও  মিশনের প্রেস অফিসার ইবার্হাড লাউয়ে। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন গত ৮ জানুয়ারি ঢাকায় আসে।