| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না: সালাহউদ্দিন

  • প্রকাশের সময় : 14-11-2025 | 02:23 PM
গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না: সালাহউদ্দিন
ad728
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘গণভোটের মাধ্যমে কোনো আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন করা সম্ভব নয়। রাষ্ট্রের মূলধারার যেকোনো সাংবিধানিক পরিবর্তনের জন্য একটি কার্যকর জাতীয় সংসদ গঠন জরুরি এবং সংবিধান সংশোধনের একমাত্র সাংবিধানিক পথও সেটিই।’

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেবল ভূখণ্ডের নিরাপত্তা বা প্রতিরক্ষা ব্যবস্থার বিষয় নয়; এর মূলে আছে নাগরিক অধিকারের নিশ্চয়তা। একজন নাগরিক হিসেবে প্রত্যেকে যেন সমান অধিকার ভোগ করতে পারে— রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে। আমাদের পরিচয় একটাই— আমরা বাংলাদেশের নাগরিক। এখানে ধর্ম, বর্ণ কিংবা সংস্কৃতির ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না; এ দেশ সবার।’

জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যে আদর্শ ও লক্ষ্য সামনে রেখে জুলাই আন্দোলন হয়েছে, সেই বাংলাদেশই গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা— যেখানে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা পাবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি সেটি প্রতিপালনে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত আসলে জনগণ তা বিবেচনা করবে— কারণ দেশের মালিক জনগণ এবং রাষ্ট্রের কাঠামো নির্ধারণের চূড়ান্ত এখতিয়ারও জনগণের।’

বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় সংসদবিহীন অবস্থায় বড় ধরনের সাংবিধানিক রূপান্তর সম্ভব নয়। গণভোট একটি জনমতের প্রকাশ, কিন্তু সংবিধান সংশোধন কিংবা আইন প্রণয়ন সরকারের নির্বাহী সিদ্ধান্তে নয়— একটি বৈধ ও প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদের মাধ্যমেই হতে হবে।



জানুয়ারিতে যাত্রাপথে ঝরল ৫৯৭ প্রাণ

জানুয়ারিতে যাত্রাপথে ঝরল ৫৯৭ প্রাণ

ad300