| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যমুনার সামনে গুলি ছোড়েনি পুলিশ: প্রধান উপদেষ্টার দপ্তর

যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের গুলি ছোড়া হয়নি বলে সাফ জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এক বিবৃতিতে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে জলকামানের ওপর উঠে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 'গুলিবিদ্ধ' হওয়ার খবরটি সরকার নাকচ করে দিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা ঘিরে সংঘর্ষের পর প্রধান উপদেষ্টার দপ্তর একটি বিশেষ বিবৃতি দেয়।

  • প্রকাশের সময় : 07-02-2026 | 01:43 AM
যমুনার সামনে গুলি ছোড়েনি পুলিশ: প্রধান উপদেষ্টার দপ্তর
ad728
যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের গুলি ছোড়া হয়নি বলে সাফ জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এক বিবৃতিতে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে জলকামানের ওপর উঠে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 'গুলিবিদ্ধ' হওয়ার খবরটি সরকার নাকচ করে দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা ঘিরে সংঘর্ষের পর প্রধান উপদেষ্টার দপ্তর একটি বিশেষ বিবৃতি দেয়। এতে বলা হয়, যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা আইন ভাঙার চেষ্টা করে। পুলিশ সম্পূর্ণ নিয়ম মেনে তাদের ছত্রভঙ্গ করেছে এবং কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে ডিএমপি নিশ্চিত করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ মোট ২৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে সরকার নিশ্চিত করেছে যে, আহতদের কারও শরীরে গুলির আঘাত নেই। উল্লেখ্য, এর আগে জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে তার ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছিল।

শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার আইনগত দিক পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। নির্বাচন সামনে রেখে এই সংবেদনশীল সময়ে সকলকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার।




২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন

ad300