| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনের আগে ইজতেমা না করার নির্দেশ:স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : 31-12-2025 | 03:43 PM
নির্বাচনের আগে ইজতেমা না করার নির্দেশ:স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ad728
জাতীয় সংসদ নির্বাচনের আগে ইজতেমা না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, তাবলীগ জামাতের একাংশের নেতৃত্ব দেওয়া মাওলানা মুহাম্মাদ জুবায়ের (মাদরাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য) ইজতেমা মাঠে খুরুজের জোড় ও ইজতেমা করার আবেদন জানিয়েছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে তাদের আবেদনের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২–৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২–২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা–২০২৬’ আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন-পূর্ব সময়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উক্ত মাঠে খুরুজের জোড়, বিশ্ব ইজতেমাসহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে টঙ্গী ইজতেমা ময়দান নির্বাচনকালীন সমাবেশমুক্ত রাখা প্রয়োজন।

এ বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।