| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঢাবিতে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন শুরু

  • প্রকাশের সময় : 24-01-2026 | 05:14 PM
ঢাবিতে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন শুরু
ad728
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী ‘প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ এই সম্মেলনের উদ্বোধন করেন। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় 'স্মার্ট বায়োটেকনোলজি'র গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং বিএপিটিসিঅ্যান্ডবি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ২৫০ জন বিজ্ঞানী ও গবেষক অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্পায়িত জৈবপ্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি।

গবেষণার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক ডেটা সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এর ফলে বিজ্ঞানীরা তথ্যের সঠিক বিশ্লেষণের মাধ্যমে উচ্চ-ফলনশীল ও দুর্যোগ সহনশীল ফসল উদ্ভাবনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে বিএপিটিসিঅ্যান্ডবি-র সভাপতি অধ্যাপক ড. রাখহরি সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইবি-র মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞান একাডেমির ফেলো অধ্যাপক ড. হাসিনা খান। বক্তারা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত টেকসই উন্নয়নে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।




ড. ইউনূস জনগণের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ: মির্জা ফখরুল

ড. ইউনূস জনগণের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ: মির্জা ফখরুল

ad300