| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ফেল করেছেন সেই সেই আনিসা

মায়ের অসুস্থতার কারণে পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদের ফলাফল জানা গেছে। চলতি বছরের এইচএসসির প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি ফেল করেছেন। আনিসা বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অকৃতকার্য হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম প্রফেসর কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকাল ১০টায় একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার অনলাইন ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

  • প্রকাশের সময় : 16-10-2025 | 07:28 PM
ফেল করেছেন সেই সেই আনিসা
ad728
মায়ের অসুস্থতার কারণে পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদের ফলাফল জানা গেছে। চলতি বছরের এইচএসসির প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি ফেল করেছেন। আনিসা বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম প্রফেসর কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকাল ১০টায় একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার অনলাইন ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

গত ২৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিন সকালে মায়ের অসুস্থতার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হয় আনিসার। সময় পেরিয়ে যাওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। ওই পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ। গেটের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন আনিসা। চোখের পানি আর আকুতিতে কেঁপে উঠেছিল সোশ্যাল মিডিয়া।

ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশজুড়ে শুরু হয় আলোচনা—‘আইন কি মানবিকতার ঊর্ধ্বে?’ নেটিজেনরা একবাক্যে বলেছিলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও মেয়েটিকে পরীক্ষা দিতে দেওয়া উচিত ছিল।

বিষয়টি তখন অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’



৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বর

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বর

ad300