| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভূমিকম্প: জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ, ছাত্রীদের হল ছাড়তে হবে

  • প্রকাশের সময় : 23-11-2025 | 04:49 PM
ভূমিকম্প: জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ, ছাত্রীদের হল ছাড়তে হবে
ad728

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ সারাদেশে কয়েকবার ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতিতে চারদিন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই কারণে ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সবধরনের পরীক্ষা ।

বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। আজ রবিবার (২৩ নভেম্বর) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে ক্লাস ও পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে।

এদিকে ভূমিকম্প–পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রবিবার (২৩ নভেম্বর) জরুরি সভা করে। সভায় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে আগামীকাল সোমবার (২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ৩০ নভেম্বর হতে ৪ ডিসেম্বর পর্যন্ত শুধু অনলাইনে ক্লাস চলবে ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে যে সকল বিভাগে মৌখিক পরীক্ষা চলছে সে সকল বিভাগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত সম্মতি সাপেক্ষে মৌখিক পরীক্ষা গ্রহন করতে পারবে। এ সময়ে কেন্দ্রীয় গ্রন্থাগার এবং উন্মুক্ত পাঠাগার বন্ধ থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল আগামীকাল সোমবার ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আগামী ২৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। ইতিমধ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটি'র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন করা হবে। কমিটি'র রিপোর্টসহ আগামী ৪ ডিসেম্বর পূনরায় সভা অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এ সময়ে অফিস কার্যক্রম যথারীতি চালু থাকবে।

উল্লেখ্য, চলমান জকসু কার্যক্রমের বিষয়ে জকসু নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।

ঢাকার সাত কলেজ: বিশ্ববিদ্যালয় শুরুর আগেই তীব্র সেশনজটে শিক্ষার্থীরা 
এর আগে আজ রবিব (২৩ নভেম্বর ) সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছিল ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আজ রবিবারের সব ক্লাস পরীক্ষা স্থগিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারিদের বাস চালু থাকবে। জকসু নির্বাচনের কার্যক্রম পূর্বনির্ধারিতভাবেই চলবে। স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে।



একই পরিবারের ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

একই পরিবারের ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ad300