| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

শহীদ মিনারে ‌‘সাত কলেজ’ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রস্তাবিত ‌‌ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষকেরা নতুন বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন, এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা অবিলম্বে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন।

  • প্রকাশের সময় : 18-09-2025 | 10:04 PM
শহীদ মিনারে ‌‘সাত কলেজ’ শিক্ষার্থীদের বিক্ষোভ
ad728
প্রস্তাবিত ‌‌ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষকেরা নতুন বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন, এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা অবিলম্বে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে আন্দোলনে নামা শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা’; ‘অধ্যাদেশ জারি করো, শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো’; ‘শিক্ষা নিয়ে টালবাহনা, চলবে না চলবে না’; ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষা ক্যাডার কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। সরকারের পদক্ষেপের বিপরীতে আন্দোলনে নেমে তারা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন।

একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিরোধিতা করা শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা।

বিক্ষোভ-সমাবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা আন্দোলনে সক্রিয় ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনে সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এখন এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে। অধ্যাদেশ জারি হলেই এটি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বতন্ত্র কাঠামো পাবে। অথচ সেসময় কিছু শিক্ষা ক্যাডার কর্মকর্তা উসকানি দিচ্ছে। তারা চাকরির আচরণবিধি লঙ্ঘন করে রাস্তায় নামছে। শিক্ষার্থীরা তাদের এ অপতৎপরতা রুখে দেবে।

dhhfkশহীদ মিনারে ‌‘সাত কলেজ’ শিক্ষার্থীদের বিক্ষোভ

বিবার্তা প্রতিবেদক

রাজধানী /এমবি

শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

ad300