| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নরসিংদীতে ১৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : 24-12-2025 | 08:05 PM
নরসিংদীতে ১৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ad728
নরসিংদীর শিবপুরে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ( ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের শাষপুর (ইটাখোলা) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর এলাকার মৃত মিজাম উদ্দিনের ছেলে মো. ইমতিয়াজ আহমেদ রাজন (২৪), মো. শুক্কুর মিয়ার ছেলে পাভেল মিয়া (২৫), আমির হোসেনের ছেলে মো. জীবন মিয়া (২৪) এবং মুন্সিগঞ্জের গজারিয়ার গোয়ালগাঁও এলাকার  কাউছার খানের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)। মনোয়ারা বেগম পরিবার নিয়ে গাজীপুরের জয়দেবপুরে হারুনের ভাড়া বাসায় বসবাস করেন।

গোয়েন্দা পুলিশ জানায়, বিকালে ঢাকা-সিলেট মহাসড়ককের শিবপুরে চেকপোস্ট পরিচালনাকালে ইটাখোলা সংলগ্ন শাষপুর এলাকার মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং ষ্টেশন এন্ড কনভার্সন পাম্পের সামনে পাঁকা রাস্তা উপর থেকে ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি গাড়িসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, চেকপোস্ট পরিচালনাকালে ইটাখোলা সংলগ্ন শাষপুর এলাকা থেকে মাদকসহ ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শিবপুর থানায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।



সর্বশেষ সংবাদ