| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চাঁদাবাজি বন্ধের দাবি ব্যবসায়ীদের

  • প্রকাশের সময় : 12-11-2025 | 05:51 PM
চাঁদাবাজি বন্ধের দাবি ব্যবসায়ীদের
ad728
রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মতিঝিলে এফবিসিসিআইয়ের মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন পাইকারি ও বাণিজ্য সংগঠনের নেতারা বলেন, চাঁদাবাজির দৌরাত্ম্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা পণ্য পরিবহন ও বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। একইসাথে তারা করপোরেট ব্যবসায়ীদের 'শোষণ' বন্ধেরও দাবি জানান। এফবিসিসিআইয়ের প্রশাসক চাঁদাবাজি রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) মতিঝিলে ফেডারেশন ভবনের মিলনায়তনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজনে রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখার বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান।

সভায় অংশ নিয়ে ঢাকার বিভিন্ন পাইকারি সংগঠনের ব্যবসায়ী নেতারা চাঁদাবাজির তীব্র সমালোচনা করেন। পুরান ঢাকার শ্যামবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন অভিযোগ করে বলেন, চাঁদাবাজির প্রলয় শুরু হয়েছে, যেখানে ট্রাকে পণ্য ওঠানো ও নামানোর সময় পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সঙ্গেও চাঁদাবাজদের সখ্যতা রয়েছে, যা বন্ধ করা জরুরি।

ফরিদ উদ্দিন করপোরেট ব্যবসায়ীদের শোষণের সমালোচনা করে বলেন, ৩ টাকার মোড়ক দিয়ে পণ্যের দাম ৪০ টাকা বাড়িয়ে দিচ্ছে।

এফবিসিসিআইয়ের প্রশাসক আবদুর রহিম খান ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সংস্থাকে অনুরোধ করবেন যেন চাঁদাবাজি না হয় এবং পণ্য পরিবহনে কোনো বিঘ্ন না ঘটে। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ভোক্তাদের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার আহ্বান জানান। একইসঙ্গে তিনি খাদ্যে ভেজাল রুখতে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার অনুরোধ করেন।

ব্যবসায়ী নেতারা মত দেন, আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়বে না। তবে বাজার তদারকি খুচরা ও পাইকারি পর্যায়ে বেশি হলেও মূল সমস্যা থাকে মিল মালিকদের ক্ষেত্রে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।



সর্বশেষ সংবাদ
মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না

মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না

ad300