| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

পাবনায় দেশী মদসহ আটক ৩

  • প্রকাশের সময় : 18-12-2025 | 06:13 PM
পাবনায় দেশী মদসহ আটক ৩
ad728
পাবনার ঈশ্বরদীতে অ্যাম্বুলেন্স ব্যবহার করে  দেশীয় মদ পরিবহনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা বিপুল পরিমাণ দেশী মদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে পুলিশ। 

আটককৃতরা হলেন, পাবনা শহরের শালগাড়িয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোরশেদ হাসান কিরণ (৩১), একই এলাকার জালাল শেখের ছেলে রাজ শেখ (৩০) এবং পাবনার সুজানগর উপজেলার আন্ধারকোট গ্রামের শ্রী মাধাই শীলের ছেলে শ্রী প্রশান্ত শীল (২২)। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক মো. রাসেল হোসেনর নেতৃতে  মাদকদ্রব্য র্নিমূলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উপপরিদর্শক মো. রাসেল বলেন, রাত ২টা ৪০ মিনিটে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোল চত্ত্বরে চেকপোস্ট ডিউটি চলাকালে গ্রিনসিটি থেকে পাবনাগামী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-চ-৫১-১৮৯০) সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালান। পরে অ্যাম্বুলেন্সের রোগী পরিবহনের সিটের নিচ থেকে ৪ বোতল দেশীয় মদ, ৩ টা ক্যান উদ্ধার করা হয়। মাদক পরিবনণ কাজে ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। 

এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে থাকা রাজ শেখ কে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অ্যাম্বুলেন্সযোগে মাদকদ্রব্য পরিবহনের কথা স্বীকার করেন।

আটকৃতরা পুলিশকে জানান, পাবনার সাঁথিয়ার সহযোগী তুষারের যোগসাজশে এসব দেশীয় মদ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিল।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, আটক তিনজন পলাতক  আসামি। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তার করে তাদেরকে  আদালতের মাধ্যমে পাবনা জেলে পাঠানো হয়েছে।



ঢাবির ১৯৯৩-৯৪ সেশনের সংগঠন ‘বান্ধব’-এর পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাবির ১৯৯৩-৯৪ সেশনের সংগঠন ‘বান্ধব’-এর পুনর্মিলনী অনুষ্ঠিত

ad300