| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জ্বালানি তেলের সংকট নেই: গুজব ও মজুত রুখতে কঠোর সরকার

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহের মজুত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রয়োজন নেই। একই সঙ্গে তেলের অবৈধ মজুত রোধে প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেলের কৃত্রিম সংকট তৈরি করলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রকাশের সময় : 28-03-2026 | 04:33 PM
জ্বালানি তেলের সংকট নেই: গুজব ও মজুত রুখতে কঠোর সরকার
ad728
দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহের মজুত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 

শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রয়োজন নেই। একই সঙ্গে তেলের অবৈধ মজুত রোধে প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেলের কৃত্রিম সংকট তৈরি করলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং সরকার এখন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি। পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় এগুলো বাড়িতে বা অবৈধভাবে মজুত করা অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়াতে পারে। অবৈধ মজুতদারদের ধরতে জেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

সরবরাহ ব্যবস্থা তদারকি করতে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং জেলা-উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক ও ইউএনওরা প্রতিটি পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেবেন। এই কর্মকর্তারা প্রতিদিনের তেল বিক্রি ও মজুতের প্রতিবেদন জমা দেবেন। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।




অ্যাম্বুলেন্স আসেনি,আজ খালেদা জিয়ার লন্ডনযাত্রা হচ্ছে না

অ্যাম্বুলেন্স আসেনি,আজ খালেদা জিয়ার লন্ডনযাত্রা হচ্ছে না

ad300