| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২০ টন পেঁয়াজ আমদানি

  • প্রকাশের সময় : 17-12-2025 | 08:09 PM
বেনাপোল দিয়ে ভারত থেকে ১২০ টন পেঁয়াজ আমদানি বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসছে দেশে
ad728

নিজস্ব প্রতিবেদক: তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজির আমদানি দাম পড়েছে ৪৩ টাকা। আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে কেজিতে অন্তত ৩০-৪০ টাকা। 

গত সোমবার ও আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুই দিনে ১২০ মেট্রিক টন পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে আসে। বিষয়টি জানিয়েছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। এর মধ্যে বুধবার সন্ধ্যায় এক ট্রাকে ৩০ মেট্রিক টন এবং সোমবার বিকালে তিন ট্রাকে ৯০ মেট্রিক টন বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

আমদানি করা পেঁয়াজ ছাড় নিয়েছেন রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল। তিনি বলেন, ‌সাতক্ষীরার মেসার্স এইচকেএ এন্টারপ্রাইজ ও যশোরের মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ এগুলো আমদানি করেছে। প্রথম চালানে তিন ট্রাকে ৯০ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে বুধবার সন্ধ্যায় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন আমদানি হয়েছে। 

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কপোতাক্ষ সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক আবু ফয়সল বলেন, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানি করা হয়। বন্দর ও আমদানির আনুষঙ্গিক ব্যয় ধরে কেজিতে দাম পড়েছে প্রায় ৪৩ টাকা। এ ছাড়া বাজারজাত করতে এর সঙ্গে পরিবহন ও শ্রমিক ব্যয় যুক্ত হবে। সর্বোচ্চ ৫০ থেকে ৫৫ টাকায় এসব পেঁয়াজ দেশের বাজারে বিক্রি করা যাবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বাংলাদেশে আসার জন্য আরও কিছু পেঁয়াজের ট্রাক পেট্রোপোল বন্দরে আছে। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে ঢুকবে। বন্দর থেকে দ্রুত খালাসের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষ গত সেপ্টেম্বরে এই বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল বলে জানা গেছে।



সর্বশেষ সংবাদ
নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

ad300