| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে বড় লাভের আশা বাণিজ্য উপদেষ্টার

  • প্রকাশের সময় : 10-02-2026 | 05:31 PM
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে বড় লাভের আশা বাণিজ্য উপদেষ্টার
ad728
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্যের ৮৬ শতাংশের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বড় সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই চুক্তির ফলে বিশেষ করে তৈরি পোশাক খাতে শুল্কের বোঝা কমবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও পরবর্তী নির্বাচিত সরকার চাইলে নির্দিষ্ট নোটিশের মাধ্যমে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে—এমন শর্তও এতে যুক্ত রাখা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা ব্যাখ্যা করেন যে, বাংলাদেশের মোট রপ্তানির সিংহভাগই তৈরি পোশাক। নতুন চুক্তির আওতায় যদি মার্কিন তুলা ব্যবহার করে পোশাক তৈরি করা হয়, তবে সেই পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে কোনো সম্পূরক শুল্ক দিতে হবে না। এর ফলে বাংলাদেশের প্রায় ৮৫ থেকে ৮৬ শতাংশ রপ্তানি পণ্য শুল্কমুক্ত সুবিধার আওতায় আসবে। 

উল্লেখ্য যে, ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের পর বাংলাদেশের পণ্যে মোট শুল্কহার ৩৫ শতাংশে দাঁড়িয়েছিল, যা এই চুক্তির ফলে ৩৪ শতাংশে নেমে আসবে। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ যেহেতু তার চাহিদার ৯৮ শতাংশ তুলাই আমদানি করে, তাই যুক্তরাষ্ট্রের উন্নতমানের তুলা আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে। একইসঙ্গে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এই চুক্তির ফলে ওষুধ শিল্পসহ প্রায় আড়াই হাজার পণ্যে ডিউটি ফ্রি সুবিধা পাওয়া যাবে, যা প্লাস্টিক ও অন্যান্য খাতের রপ্তানি বৃদ্ধিতেও সহায়ক হবে।




গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

ad300