মুম্বাইয়ের বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বলে শুক্রবার রাতে খবর পাওয়া যায়।
শনিবার (১ নভেম্বর) জানা গেল ভিন্ন তথ্য। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)
রাখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, গত শুক্রবার ধর্মেন্দ্র শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত তাকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে অভিনেতার টিম এটিকে 'সাধারণ চেকআপ' বলে গুজব উড়িয়ে দিয়েছিল। পরে হাসপাতালের একজন কর্মী, সাংবাদিক ভিকি লালওয়ানিকে নিশ্চিত করেন যে: শ্বাসকষ্টের সমস্যা জানানোর পরই তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউ-তে পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা স্থিতিশীল এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সাংবাদিক ভিকি লালওয়ানি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্টও শেয়ার করেছেন।
ধর্মেন্দ্রর
ছাড়পত্র (ডিসচার্জ) নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জানা গেছে, তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল নিজেদের কাজ স্থগিত রেখে বাবার পাশে রয়েছেন।