| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কমেডি সিরিজ‘ম্যান ভার্সেস বেবি’তে এবার মিস্টার বিন

  • প্রকাশের সময় : 14-12-2025 | 11:38 PM
কমেডি সিরিজ‘ম্যান ভার্সেস বেবি’তে এবার মিস্টার বিন
ad728
পর্দায় দর্শক মনোরঞ্জনকারি ‘মিস্টার বিন’ হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। এরপর থেকে এই ব্রিটিশ তারকার আসল নাম হয়তোবা ভুলেই গেছেন অনেকে। সেই জনপ্রিয় চরিত্রের ছায়া পেরিয়ে এবার ৭০ বছর বয়সে নতুন এক কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বেবি’নিয়ে  আবারও পর্দায় ফিরছেন এই ব্রিটিশ অভিনেতা।

তাকে এবার দেখা যাবে নতুন কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বেবি’তে।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) রাতে সিরিজটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।
এটি আসলে ২০২২ সালে মুক্তি পাওয়া ম্যান ভার্সেস বি’র পরবর্তী সিরিজ। এখানে তাঁকে আগের সিরিজের মতোই দেখা গেছে ট্রেভর বিংলি চরিত্রে।

আগের সিরিজে নানা ঝঞ্ঝাটে বিংলি। এবার সে তুলনামূলক শান্ত। কাজ করে একটি স্কুলের কেয়ারটেকার হিসেবে। কিন্তু বড়দিনের সময় এক লোভনীয় পেন্টহাউসের কাজ তাকে আবার টেনে আনে আগের ঝামেলায়। স্কুলের অনুষ্ঠানের শেষে যখন কেউ বেবি জিসাসকে নিতে আসে না, তখনই ছুটির দিনগুলোতে ট্রেভরের সঙ্গী হয়ে ওঠে এক অপ্রত্যাশিত অতিথি।

মুক্তির আগে সিরিজটি নিয়ে ‘মিস্টার বিন’ ভক্তদের আগ্রহ থাকলেও সমালোচকদের কাছে বিশেষ পাত্তা পায়নি সিরিজটি। বেশির ভাগ এটিকে গড়পড়তা বলে রায় দিয়েছেন। যদিও ট্রেভর বিংলি চরিত্রটি গড়া হয়েছে মিস্টার বিনের আদলে। দুজনের মধ্যে মিলের অভাব নেই। বিনের মতো বিংলিও সামান্য বিরক্তিকর বিষয়কেও তাঁরা এমন উন্মাদনা নিয়ে মোকাবিলা করেন, যা শেষ পর্যন্ত আত্মবিনাশী হয়ে ওঠে।

‘ম্যান ভার্সেস বি-তে দেখা গিয়েছিল বিংলিকে যে বাড়িটি সে পাহারা দিচ্ছিল, সেখান থেকে একটি মৌমাছিকে তাড়াতে বিংলি শেষ পর্যন্ত ভুয়া বিস্ফোরকভর্তি মৌচাক বানিয়ে ফেলে। ঠিক মিস্টার বিনের মতোই যার জীবনটাই যেন ছোটখাটো সমস্যার জন্য আজব সব সমাধান খোঁজার এক অবিরাম অনুশীলন।

দুজনেই এক অর্থে করুণ চরিত্র। বিন কারণ, সে নিজেই এক চলমান বিপর্যয়। আর বিংলি কারণ, সে নিঃসঙ্গ, অর্থকষ্টে জর্জরিত ও চরম অদক্ষতার কারণে একের পর এক চাকরি হারিয়েছে। সবচেয়ে বড় মিলটি অবশ্যই রোয়ান অ্যাটকিনসন নিজে, যিনি এই দুই চরিত্রকেই দিয়েছেন তাঁর চেনা সেই চটপটে অথচ বেখাপ্পা শারীরিক কৌতুকের ভঙ্গি।

তবে পার্থক্যও আছে বড়সড়। বিংলি এমন একজন মানুষ সে কথা বলতে পারে, সামাজিক শিষ্টাচার বোঝে এবং তার একটি অতীতও রয়েছে। গল্পে দেখা যায়, তার এক কিশোরী মেয়ে আছে, যাকে সে অতি আদরে (এবং কিছুটা বিরক্তিকরভাবে) ‘সুইটপি’ বলে ডাকে। অন্যদিকে মিস্টার বিন যেন আক্ষরিক অর্থেই ভিনগ্রহ থেকে আসা নব্বইয়ের দশকের মূল সিরিজের কিছু পর্ব শুরুই হতো আকাশ থেকে এক অদ্ভুত আলোয় তাকে মাটিতে নামতে দেখিয়ে।

তবু এই বিংলি চরিত্রটি অ্যাটকিনসন ও লেখক উইল ডেভিসের যৌথ সৃষ্টি আসলে স্ট্রিমিং যুগের জন্য নতুনভাবে কল্পনা করা এক মিস্টার বিনই। বিলাসবহুল জীবনের পটভূমিতে দাঁড়িয়ে সিরিজটি এমন এক কমেডি উপহার দিয়েছে, যা সাম্প্রতিক সময়ে দর্শকেরা খুব একটা পাচ্ছিলেন না।

১৯৯০ সালে যাত্রা শুরু করার পর মিস্টার বিন হয়ে উঠেছিল যুক্তরাজ্যের অন্যতম বড় কমেডি সিরিজ। ১৯০টিরও বেশি দেশে বিক্রি হয়েছে সিরিজটি। ইউটিউবে মিস্টার বিনের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩ কোটি ৫০ লাখের বেশি এবং মোট ভিউ ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটিরও বেশি।



দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ

দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ

ad300