| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ক্যান্ডি শপ’ নিয়ে সমালোচনার মুখে নেহা

  • প্রকাশের সময় : 17-12-2025 | 08:07 PM
ক্যান্ডি শপ’ নিয়ে সমালোচনার মুখে নেহা
ad728
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় নেহা ও তার ভাই টনি কক্করের নতুন মিউজিক ভিডিও ‘ক্যান্ডি শপ। আর তাকেই কেন্দ্র করে ফের সমালোচনার মুখে পড়েছেন নেহা কক্কর।

মাসকয়েক আগে বিদেশের মাটিতে কনসার্ট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক বিড়ম্বনায় পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সেই রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনামে তিনি। এবার কোনো কনসার্ট নয়, নিজের নতুন গান ক্যান্ডি শপ’ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। 

টনি কক্করের সুর করা এই গানে নেহার নাচ ও অঙ্গভঙ্গি ঘিরেই তৈরি হল বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নেহার এই পারফরম্যান্সকে ‘অশ্লীল’ বলে আখ্যা দিয়েছেন। অনেকেই মনে করছেন, পশ্চিমা বা কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়ে নেহা দেশীয় সংস্কৃতিকে অপমান করেছেন।

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুক-ইনস্টাগ্রামে নেতিবাচক মন্তব্যের জোয়ার বইছে। কেউ কেউ অভিযোগ করেছেন, নিজেকে কিশোরী বা তরুণী দেখানোর জন্য নেহা কক্কর প্লাস্টিক সার্জারি বা কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন। 

নেহার নাচের ভঙ্গি দেখে একজন মন্তব্য করেছেন, একজন বিবাহিত নারীর কাছ থেকে এমন কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি আশা করা যায় না। এগুলো বন্ধ হওয়া উচিত। আবার একদল সমালোচক বলছেন, গানটিতে না আছে ভারতীয় মাধুর্য, না আছে কোরিয়ান শৈলী। 

নেহা কেবল সস্তা জনপ্রিয়তার  জন্য অদ্ভুত কিছু স্টেপ দিয়েছেন, যা দেখে লজ্জিত হওয়ার মতো। নেহার সঙ্গে এই গানে তার ভাই টনি কক্করও সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন। নেটিজেনদের মতে, সংগীতের মান বজায় রাখার চেয়ে শরীরি প্রদর্শনকেই প্রাধান্য দিয়েছেন এই ভাই-বোন জুটি।



সর্বশেষ সংবাদ
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন

ad300