| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জন্মদিনে শাহরুখের 'কিং'-এর টিজারে চমক

  • প্রকাশের সময় : 02-11-2025 | 08:52 PM
জন্মদিনে শাহরুখের 'কিং'-এর টিজারে চমক
ad728

বিরতির পর ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—এই তিন সিনেমা দিয়ে চমক দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল প্রিয় তারকার নতুন ছবি ও লুক দেখার। অবশেষে নিজের ৬০তম জন্মদিনে নতুন সিনেমা ‘কিং’–এর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অভিনেতা।

 

জন্মদিন উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে প্রকাশ করা হয়েছে ছবিটির টিজার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখকে আবার অ্যাকশন তারকা হিসেবে দেখা যাবে।

 

শনিবার টিজার প্রকাশের পর থেকেই ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে শাহরুখ খানকে দেখা গেছে সম্পূর্ণ নতুন লুকে। ধূসর চুলে এমন লুকে আগে কখনো অভিনেতাকে দেখা যায়নি। দৃঢ় ভঙ্গিতে পর্দায় হাজির হয়ে তিনি বলেন, ‘কত রক্ত বইছে, মনে নেই। খারাপ নাকি ভালো; দেখিনি। কেবল দেখেছি, শেষবারের মতো শ্বাস নিতে।’

 

টিজারে দ্রুতগতির অ্যাকশন দৃশ্য, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ও রোমাঞ্চকর আবহসংগীতের ব্যবহার দারুণ পছন্দ করেছেন ভক্তরা। ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টারের পর আবারও শাহরুখের সঙ্গে কাজ করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

 

এই ছবির সবচেয়ে বড় চমক হলো, এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের। এর আগে সুহানাকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেলেও, এই ছবিতেই তাঁর বড় পর্দার যাত্রা শুরু। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুরসহ একঝাঁক তারকা।

 

জানা গেছে, ‘কিং’ ছবির গল্পের প্রেরণা এসেছে ১৯৯৪ সালের ফরাসি ক্ল্যাসিক ‘লিয়ন: দ্য প্রফেশনাল’ থেকে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।

 

 




রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

ad300